এক্সপ্লোর

Voter List Problem: এক ভোটার, অথচ ভোটার তালিকায় দু-জায়গায় নাম, তাও আবার একই বুথে

West Bengal SIR Row: ভোটার তালিকায় তাঁদের দু-জায়গায় নাম রয়েছে। বাবার নামও এক। এই ঘটনা সামনে আসতে আবার তৃণমূলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছে বিজেপি।

আবির দত্ত, কলকাতা : এক ভোটার, অথচ ভোটার তালিকায় দু-জায়গায় নাম। তাও আবার একই বুথে। ভোটারের নাম ও তাঁদের বাবার নামও এক। শুধু এপিক নম্বর ও সিরিয়াল নম্বর আলাদা। কলকাতার পাটুলিতে এমনই দুই ব্যক্তির হদিশ পাওয়া গেল। একজন বিশ্বজিৎ মণ্ডল, অন্যজন আশিস রায়। তাঁদের দাবি, তাঁরা দীর্ঘদিনের ভোটার। কিন্তু এবার বাড়ি BLO পৌঁছনোর পর বিষয়টি জানতে পেরেছেন। ভোটার তালিকায় তাঁদের দু-জায়গায় নাম রয়েছে। বাবার নামও এক। এই ঘটনা সামনে আসতে আবার তৃণমূলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছে বিজেপি। যদিও তৃণমূলের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। 

২০১৭ সাল থেকে এই ব্যক্তি ভোটার হয়েছেন। ৮ বছর পর ২০২৫ সালে তিনি জানতে পেরেছেন তাঁর নাম, ঠিকানা, বাবার নামে আরও এক জায়গায় নাম রয়েছে। এর থেকে ওই ব্যক্তি মনে করছেন যে আরও একটি ভোটার কার্ড ইস্যু করা হয়েছে। যেহেতু এপিক নম্বর ও সিরিয়াল নম্বর আলাদা, তাই আরও একটি ভোটার কার্ড রয়েছে বলে অনুমান করা হচ্ছে। বিএলও বাড়িতে এনুমারেশন ফর্ম দিতে এলে সবটা জানা গিয়েছে। এতদিন জানতেই পারেননি। একই নামে দুটো ভোটার কার্ড, স্বভাবতই আতঙ্কে ওই ব্যক্তি। আরও একজনের সঙ্গেও ঘটেছে একই ধরনের ঘটনা। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এই ব্যক্তিরা। বিজেপির তরফে অভিযোগ দিনের পর দিন শাসকদলের মদতেই এমনটা হয়েছে। এলাকার কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে, তিনি অসুস্থ। বিধায়কের সঙ্গে যোগাযোগের কথা বলেছেন তিনি। 

সম্প্রতি উত্তর ২৪ পরগনার বিরাটিতেও এমনই এক ঘটনার খোঁজ পাওয়া গিয়েছিল 

বিরাটির বাসিন্দা এক ভোটারের নাম রয়েছে ৪ জায়গার ভোটার তালিকায়। ওই মহিলার অভিযোগ, নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের নির্দিষ্ট ফর্ম পূরণ করেও সুরাহা হয়নি। এই নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছেন তিনি। সাম্প্রতিক SIR প্রক্রিয়ায় সমস্যার সমাধানের আশায় রয়েছে গৃহবধূর পরিবার। ভোটার এক জন, অথচ তাঁরই নাম রয়েছে ৪ জায়গার ভোটার তালিকায়। ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে রাজ্য জুড়ে যখন তোলপাড় চলছে, তখনই সামনে এসেছে উত্তর ২৪ পরগনার বিরাটির এই ঘটনা। 

মহিলার নাম পিয়ালি দেব। বর্তমানে বিরাটির বাসিন্দা এই গহবধূ। ২০০২-এর ভোটার তালিকায়, বধূর নাম রয়েছে তার বাবার বাড়ির ঠিকানা বিরাটির নীলাচলে। যেখানে পিয়ালি দেবের অভিভাবক হিসাবে রয়েছে বাবা নির্মলেন্দু দাসের নাম। এরপর বিরাটির স্বামীজি পল্লির বাসিন্দা অভিজিৎ দেবকে বিয়ে করেন পিয়ালি। ফলে সেখানকার ভোটার লিস্টে নতুন করে নাম ওঠে পিয়ালি দেবের। কয়েক বছর পর স্বামী অভিজিৎ দেব মারা যান। তিনি দ্বিতীয় বিয়ে করেন মহেশতলার আক্রার বাসিন্দা তন্ময় দেবকে। ফলে সেখানেও তার নাম ভোটার লিস্টে উঠে যায়। বর্তমানে মহেশতলার আক্রা ছেড়ে বিরাটিতে থাকেন পিয়ালি ও তাঁর স্বামী। যথারীতি সেখানেও পিয়ালির নাম ভোটার তালিকায় উঠে যায়। 

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্য ৭ নম্বর ফর্ম পূরণ করতে হবে। নিজের নাম অন্য জায়গায় ট্রান্সফার করাতে হলেও একাধিক নথি জমা দিতে হয়। বছর চুয়াল্লিশের পিয়ালি দেবের দাবি, ৩ জায়গা থেকে নাম বাদ দেওয়ার জন্য নির্ধারিত ৭ নম্বর ফর্ম ফিল আপ করেছেন। কিন্তু নাম কাটা হয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget