এক্সপ্লোর

West Bengal SIR: SIR-এর কাজ শেষ, তবু কেন CEO দফতরের বাইরে বিক্ষোভে এই দুই BLO? কী দাবি তাঁদের?

দেখা যাচ্ছে, এই আন্দোলনেরই অন্যতম দুই মুখ, অর্থাৎ দুই BLO, নির্বাচন কমিশনের ডেডলাইনের আগেই বেশিরভাগ কাজ শেষ করে ফেলেছেন।

ঊজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: SIR সংক্রান্ত কাজের চাপের অভিযোগ, এবং ডেডলাইনের সময়সীমা বাড়ানোর দাবিতে আন্দোলন করছে তৃণমূলপন্থী সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি। কিন্তু দেখা যাচ্ছে, আন্দোলনের অন্যতম ২ মুখ, একজনের কাজ ১০০ শতাংশ শেষ, আরেকজনের প্রায় শেষের পথে। প্রশ্ন উঠছে, সময়ের আগেই যদি কাজ শেষ হয়ে যায়, তাহলে এই আন্দোলনের কী প্রয়োজন? 

জোড়াসাঁকোর বিএলও তনুশ্রী মোদক ভট্টাচার্য বলেন, 'শো-কজের চাপ, সাসপেন্ডের চাপ আছে। এই অমানুষিক চাপ নেওয়া যাচ্ছে না। ভাবুন তো ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে। এটা তো মানসিক মারাত্মক চাপ থেকেই হচ্ছে।'                         

SIR-এর কাজের চাপে BLO-র মৃত্যু, আত্মহত্যার অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। কাজের চাপেই একাধিক BLO অসুস্থ হয়ে পড়ছেনও বলে দাবি উঠেছে। এই অবস্থায় SIR-এর কাজের সময়সীমা বাড়ানোর দাবি উঠেছে! 

কলকাতায় CEO দফতরের বাইরে তৃণমূলপন্থী সংগঠন, 'BLO অধিকার রক্ষা কমিটি'র বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, এই আন্দোলনেরই অন্যতম দুই মুখ, অর্থাৎ দুই BLO, নির্বাচন কমিশনের ডেডলাইনের আগেই বেশিরভাগ কাজ শেষ করে ফেলেছেন। অর্থাৎ... যে কাজ যে সময়ের মধ্যে করা সম্ভব নয় বলে তাঁরা আন্দোলন করছেন সেই BLO-দের ১ জনের ১০০% কাজ কমপ্লিট। আরেকজনের কাজও শেষ হওয়ার মুখে। যেমন, পুরুলিয়ার ১৯৬ পার্টের বুথ লেভেল অফিসার সোনালি চক্রবর্তী। তৃণমূলপন্থী সংগঠন, 'BLO অধিকার রক্ষা কমিটি'র সদস্য আন্দোলনের অন্যতম মুখ তিনি। নির্বাচন কমিশনের দফতরের ভিতরে টানা ৪৮ ঘণ্টা বিক্ষোভেও উপস্থিত ছিলেন। সেই BLO-রই SIR-এর ১০০% কাজ কমপ্লিট।                                         
  
তাঁর বক্তব্য, অত্যন্ত চাপের মধ্যেই কাজ শেষ করতে হয়েছে। কিন্তু, চাপ সত্ত্বেও যে ডেডলাইনের অনেক আগে কাজ শেষ করা সম্ভব, তা তিনিই দেখিয়ে দিয়েছেন। 

প্রশ্ন হচ্ছে, যে কারণে তাঁরা আন্দোলন করছেন, যে, মারাত্মক কাজের চাপ। এত স্বল্প সময়ে তা করা প্রায় অসম্ভব। ডেডলাইনের সময়সীমা বাড়াতে হবে। কিন্তু দেখা যাচ্ছে আন্দোলনের মুখ যারা, তাঁদেরই কাজ এমন হুহু করে এগিয়ে গেছে!

যদিও আন্দোলনকারী এই দুই BLO-র দাবি, তাঁরা সকলের জন্যই আন্দোলনে নেমেছেন। রাজ্যে এনুমারেশন পর্ব শেষ হচ্ছে ৪ ডিসেম্বর। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget