এক্সপ্লোর

WB State Medical Council: উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে, বাতিল রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক !

RG Kar Case : কেন বাতিল করা হল তার কোনও সঠিক কারণ উল্লেখ করা হয়নি।

সন্দীপ সরকার, কলকাতা : আর জি কর-কাণ্ডের আবহেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল। কাল ও পরশু রাজ্য মেডিক্যাল কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কায় বাতিল করা হল বৈঠক। কাল ও পরশুর বৈঠক বাতিল, সব সদস্যকে ই-মেল করে জানাল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। আর জি কর-কাণ্ডে সুশান্ত রায়, সুদীপ্ত রায়, অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস-সহ বেশ কয়েকজন চিকিৎসকের নাম জড়িয়েছে। অস্বস্তি এড়াতে বৈঠক বাতিলের সিদ্ধান্ত রাজ্য মেডিক্যাল কাউন্সিলের? উঠছে প্রশ্ন।

কেন বাতিল বৈঠক ?

আগামীকাল এবং পরশু ছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক। আজ আচমকাই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারের তরফে একটি ই-মেল করে সমস্ত কাউন্সিল সদস্যকে জানানো হয়েছে যে, এই বৈঠক অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হল। কিন্তু, কেন বাতিল করা হল তার কোনও সঠিক কারণ উল্লেখ করা হয়নি। যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে চিকিৎসক মহলে যে, যেহেতু রাজ্য মেডিক্যাল কাউন্সিলে এমন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য রয়েছেন, যাঁদের নাম ইতিমধ্যেই আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে সামনে এসেছে, সুশান্ত রায়, অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস...এদের মধ্যে অনেককেই ঘটনাস্থলে দেখা গিয়েছিল বলে অভিযোগ সামনে এসেছে। যেহেতু তাঁদের কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে, এরকম একটা আবহে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে ঝড় উঠতে পারে এবং এঁদের বহিষ্কারের দাবি উঠতে পারে, সেরকম একটা আশঙ্কা থেকেই এই বৈঠক বাতিল করার সিদ্ধান্ত। সেরকমটাই মনে করছেন চিকিৎসক মহলের অনেকে। তবে, এখনও পর্যন্ত এই বৈঠক বাতিলের কোনও সঠিক কারণ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে দেওয়া হয়নি। মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তথা শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে, মোবাইল ফোন বেজে গিয়েছে। তিনি ফোন ধরেননি। 

সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এখনও অনড় জুনিয়র ডাক্তাররা । আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে লড়াই ফিরল ক্যাম্পাসে।
কাল সুপ্রিম কোর্টে শুনানি, আজ ফের রাত দখলের ডাক। রাত ৯টা থেকে ১ ঘণ্টা আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। গতকাল সিপি-কে প্রতীকী শিরদাঁড়া দিয়ে সিপি-রই ইস্তফার দাবি জানিয়ে এসেছেন জুনিয়র ডাক্তাররা। এই আবহেই বাতিল করা হয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক। শুধু তা-ই নয়, আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে পদত্যাগ করলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য তথা চিকিৎসক দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি দিয়ে পদত্যাগের ঘোষণা করেছেন তিনি। 'আর জি কর-কাণ্ডে একাধিক বিতর্কে নাম জড়িয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কয়েকজন সদস্যের। এতে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সুনাম নষ্ট হচ্ছে। কাউন্সিলের পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখতে বিতর্কের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সদস্যদের কাউন্সিলের কাজ থেকে দূরে রাখা হোক।' রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি দিয়ে এমনই দাবি জানিয়েছেন চিকিৎসক দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়। তিনি ছাড়াও রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে চিকিৎসক সুমন মুখোপাধ্যায়ও ইস্তফা দিয়েছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget