এক্সপ্লোর

Kalyan Banerjee: রাজ্যের বাইরে বাঙালিদের হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

TMC News: কখনও দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, কখনও ওড়িশা, অসম, ভিন রাজ্য়ে বিশেষত বিজেপি শাসিত রাজ্য়গুলিতে বাংলায় কথা বললেই হেনস্থার শিকার হওয়ার অভিযোগ উঠছে।

হুগলি: ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা, প্রতিবাদের ডাক কল্যাণের। সারা দেশে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে, শ্রীরামপুরের শ্রমিকদের নাগপুরে অত্যাচারের অভিযোগ তৃণমূল সাংসদের। তিনি বলছেন, "বাঙালিরা ভিন রাজ্যে কাজে গেলে কাগজ চাইছে, সরকার ও পুলিশকে কে এই ক্ষমতা দিয়েছে? দেশজুড়ে পুলিশি-রাজত্ব চলছ, প্রতিবাদ করুন।''

বাংলা ও বাঙালির লড়াইয়ে পথে নেমেছে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস। কখনও দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, কখনও ওড়িশা, অসম, ভিন রাজ্য়ে বিশেষত বিজেপি শাসিত রাজ্য়গুলিতে বাংলায় কথা বললেই হেনস্থার শিকার হওয়ার অভিযোগ উঠছে। এই আবহে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূল সূত্রে খবর, রবিবার বিকেলেই বীরভূমে পৌঁছবেন তৃণমূলনেত্রী। ২৮ জুলাই অর্থাৎ সোমবার বোলপুরে পদযাত্রা করবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, ২৮ জুলাই অর্থাৎ সোমবার বোলপুরে পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী। ট্যুরিস্ট লজ মোড় থেকে জামবনি বাসস্ট্যান্ড পর্যন্ত আড়াই কিলোমিটার পথ হাঁটবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এছাড়া তৃণমূল সূত্রে খবর, ৩ অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি শনি ও রবিবার কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করবে তৃণমূলের ছাত্র-যুব ও মহিলা সংগঠন।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাইয়ে মঞ্চ থেকে লড়াইয়ের সুর বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বারেবারে ঘুরে ফিরল আসে কয়েকটা শব্দ। বাংলা, বাঙালি এবং বাংলা ভাষা। কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি। পরিবারের মুখে অন্ন তুলে দিতে গিয়ে ওঁরা আজ পরিযায়ী।

জীবন-জীবিকার সন্ধানে এ রাজ্য থেকে কেউ মহারাষ্ট্র, কেউ উত্তরপ্রদেশ, কেউ হরিয়ানায় কর্মরত। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ীদের একাংশকে হেনস্তার অভিযোগ বারবার সামনে আসছে। বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্য়াকের অভিযোগও এসেছে। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে সুর চড়ান তৃণমূলনেত্রী।

হিন্দুদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে এদিন শুভেন্দু মিছিল করেন। সেখান থেকে বিরোধী দলনেতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, এই জলটা বেরিয়ে গেলে, দুধটা রয়ে যাবে। এবং তাঁর ভোটটা ২ কোটির নিচে নেমে যাবে। সেই আতঙ্কে এগুলি করছে। এরসঙ্গে ভাষার কোনও সম্পর্ক নেই। আর বাংলাদেশি মুসলমানরাও বাংলাতে কথা বলে। রোহিঙ্গাদের কথার একটু টান আছে। কিন্তু ওরা বার্মা থেকে কক্সবাজারে এসে, সেখানে দুই-তিন বছর রোহিঙ্গা ক্যাম্পে থেকে, তারপর বাংলা শিখে এখানে এসে ছড়িয়ে পড়েছে। এরা কেউ থাকবে না। সব রাজ্য থেকেই পুশ ব্যাক হচ্ছে। এখানেও পুশ ব্যাক হবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget