এক্সপ্লোর

West Bengal Top News : পঞ্চায়েত ভোটের আগে খুনের পর খুন, এবার সরাসরি রাজভবনেই জানানো যাবে সন্ত্রাসের অভিযোগ, আরও খবর

 পঞ্চায়েত ভোটের আগে ফের খুনকেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের কাজ নয়, হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের'২১-এর চেয়েও ভাল ফল' দাবি অভিষেকের আরও খবর ।

'না ভাঙালে, জেলে ঢোকাও' : দলের শ্রীবৃদ্ধি ঘটাতে ইডি-সিবিআই ( ED CBI )ব্যবহার বিজেপির। মুকুল ( Mukul Roy - Suvendu Adhikari ) শুভেন্দুদের ভাঙানোর পর আমাকেও ভাঙানোর চেষ্টা, না হলে জেলে ঢোকাও। ধমকে চমকে লাভ নেই। হুঙ্কার অভিষেকের ( Abhishek Banerjee ) ।

৯ দিনে ৭ খুন : পঞ্চায়েত ভোটের আগে ফের খুন। বিজেপি প্রার্থীর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরি মেরে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খুনের নেপথ্যে বিধায়ক উদয়ন গুহর হাত রয়েছে বলে দাবি করেছে বিজেপি। যদিও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর দাবি, রাজনীতি নয়, খুনের নেপথ্যে মহিলা সংক্রান্ত গন্ডগোল থাকতে পারে। অস্বীকার করেছে পরিবার।

গ্রেফতার বিজেপি কর্মী : দিনহাটার সাহেবগঞ্জে সক্রুটিনি ঘিরে গন্ডগোলের জেরে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত নিরঞ্জন সরকারকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিনহাটা মহকুমা আদালত।

কেন্দ্রীয় বাহিনীতে অনড় : কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের কাজ নয়। হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। রাজ্য ও কমিশনের পাল্টা সুপ্রিম কোর্টে যাচ্ছেন DA-আন্দোলনকারীরা। ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে মহামিছিলের ডাক দিয়েছেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে রাজ্য নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের।

বাহিনী চাওয়া নিয়ে তরজা : ডিএ আন্দোলনকারীদের দাবিকে সমর্থন সিপিএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের। আশঙ্কার যৌক্তিকতা আছে, প্রতিক্রিয়া বিকাশরঞ্জনের। ডিএ আন্দোলনকারীদের বাহিনীর দাবিতে একমত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। আগে চাকরি ছেড়ে, পরে দাবি জানাক আন্দোলনকারীরা। পাল্টা বক্তব্য তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের।


ট্রেনিংয়েও 'বাহিনী' বিক্ষোভ : ভোট কর্মীদের ট্রেনিংয়েও কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ডেপুটেশন। প্রত্যেক ট্রেনিংয়ের দিন এভাবেই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন তাঁরা। ভোটের আগের দিন সরঞ্জাম নিয়ে বুথে যাওয়ার সময় বাহিনী না থাকলে বুথে যাবেন না বলেও জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

'২১-এর চেয়েও ভাল ফল' : গতবারের বিধানসভা ভোটের চেয়েও এবারে বেশি ভোট পাবে বলে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতের পর ২৪ এর লোকসভাতেও তৃণমূলের দুর্দান্ত ফল হবে বলে আত্মবিশ্বাসী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

মনোনয়ন অভিযোগে পাল্টা : ডায়মন্ড হারবারে বিরোধীদের মনোনয়ন না দিতে পারার অভিযোগের প্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন অভিষেক। ১০০ শতাংশ মনোনয়ন জমা দিতে পেরেছে বিরোধীরা, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

সন্ত্রাস-অভিযোগে পিস রুম :  এবার সরাসরি রাজভবনেই জানানো যাবে সন্ত্রাসের অভিযোগ। পাবলিক পিস রুম খুললেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, অভিযোগ পাঠানো হচ্ছে মুখ্য় সচিব ও কমিশনের কাছে। রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন, আক্রমণে তৃণমূল। এই সরকার কারোর নির্দেশ মানে না কোর্টকেও মানে না, কটাক্ষ বিজেপির।

রাজ্যকে তোপ : পঞ্চায়েত ভোটের আগে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সন্ত্রাস নিয়ে তৃণমূলকে তোপ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির। শুধুমাত্র বিজেপিকেই আক্রমণ করা হচ্ছে তা নয়, বাংলার মানুষের কন্ঠও রোধ করা হচ্ছে বলে মন্তব্য মীনাক্ষী লেখির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget