এক্সপ্লোর

West Bengal Top News : বালেশ্বরকাণ্ডের পর অল্পে রক্ষা রাজধানী এক্সপ্রেসের - সকালের গুরুত্বপূর্ণ খবর

এক নজরে সকালের গুরুত্বপূর্ণ খবর 

এক নজরে সকালের গুরুত্বপূর্ণ খবর 

শিয়ালদায় বহুতলে আগুন

শিয়ালদার সূর্যসেন স্ট্রিটে, জগৎ সিনেমার কাছে বহুতলে আগুন। মঙ্গলবার, রাত ৮টা নাগাদ, ৬ তলা বাড়ির একেবারে উপরের তলায় আগুন লাগে। একটি বিস্ফোরণও ঘটে। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী। দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি
গিরিশ পার্কের বলরাম দে স্ট্রিটে ভাঙল পুরনো বাড়ির একাংশ। ওই বাড়িটি আগেই বিপজ্জনক বলে ঘোষণা করেছিল পুরসভা। পুরকর্মীরা বাড়িটি ভাঙার সময়ই দুর্ঘটনা। পুরনো বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় পাশের একটি বাড়ি। 

ফের বদলি দময়ন্তীর
ফের বদলি করা হল আইপিএস দময়ন্তী সেনকে। কলকাতা পুলিশ থেকে সরানো হল রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং পদে। রুটিন বদলি বলে দাবি রাজ্য সরকার সূত্রে। দময়ন্তীকে কাকদ্বীপে জোড়া মৃত্যু, কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু-সহ রাজ্যের একাধিক ধর্ষণ-মামলার তদন্তের দায়িত্ব দেয় হাইকোর্ট। 

আবার ছুটবে 'করমণ্ডল'
বালেশ্বরের দুর্ঘটনার ক্ষত সঙ্গে নিয়েই আজ ফের চাকা গড়াবে করমণ্ডল এক্সপ্রেসের। দুর্ঘটনার পাঁচ দিন পর, আজ দুপুর সওয়া ৩টে নাগাদ আবার শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেবে করমণ্ডল এক্সপ্রেস।  

মৃত বেড়ে ২৮৮
বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৮। তার মধ্যে শনাক্ত করা গিয়েছে ২০৫ জনের দেহ'। এখনও ৮৩জনের দেহ শনাক্ত করা যায়নি, জানালেন ওড়িশার মুখ্যসচিব। 

তালিকা তৈরি সিবিআইয়ের
মঙ্গলবার বালেশ্বরের দুর্ঘটনাস্থল পরিদর্শন করল সিবিআইয়ের ১০ জনের প্রতিনিধি দল। দুর্ঘটনার দিন কোন শিফটে কোন কর্মীরা ছিলেন, কারা ছুটিতে ছিলেন, নামের তালিকা সঙ্গে করে নিয়ে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। 

নেই উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা
বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর সমস্ত স্টেশনের রিলে রুমের নিরাপত্তা সুনিশ্চিত করতে, DRM-দের নির্দেশ দিয়েছে রেল বোর্ড। কিন্তু, অভিশপ্ত বাহানাগা স্টেশনের রিলে রুমের হতশ্রী অবস্থা। নেই সিসিটিভি। আইপিএস ও ব্যাটারি রুমেও নেই পরযাপ্ত নিরাপত্তা-ব্যবস্থা।

মৃতদেহ রাখতে ৩ কন্টেনার!
ভয়াবহ দুর্ঘটনা। ভয়ঙ্কর বিপর্যয়। সারি সারি মৃতদেহ। জায়গা হচ্ছে না ভুবনেশ্বর এইমসের মর্গেও। চাপ সামলাতে তিনটি রেফ্রিজারেশন কন্টেনার আনা হল হাসপাতালে। মাইনাস ১৫ ডিগ্রি সেন্টিগ্রেটে ৬ মাস পর্যন্ত ওই কন্টেনারে দেহগুলির সংরক্ষণ সম্ভব। 

সুকান্তর ডেঙ্গি-কটাক্ষ 
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা জবাবে ডেঙ্গি-প্রসঙ্গ টানলেন সুকান্ত মজুমদার। 

ফের ওড়িশায় মুখ্যমন্ত্রী
বালেশ্বর-বিপর্যয়ের পর মঙ্গলবার ফের ওড়িশায় গেলেন মুখ্যমন্ত্রী। কটকে গিয়ে দেখা করলেন এ রাজ্যের আহতদের সঙ্গে। ভুবনেশ্বর এইমসে যান চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা। মৃতদেহ রাজ্যে আনা, আহতদের ফেরানো এবং নিখোঁজদের অনুসন্ধান, গোটা প্রক্রিয়ার তদারকি করেন তাঁরা। 

ফের তৃণমূল-আইএসএফ সংঘর্ষ
রাজনীতির হাত থেকে রেহাই নেই বালেশ্বর দুর্ঘটনায় মৃতের পরিবারেরও!তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত কাকদ্বীপ! ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যান নৌশাদ সিদ্দিকি। তখনই সংঘর্ষে জড়ায় তৃণমূল-আইএসএফ। সংঘর্ষে মাথা ফাটল আইএসএফ ব্লক সভাপতির। 


পাশে দাঁড়ালেন রাজ্যপাল
করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে রাজ্যপাল। বাসন্তীর ছড়ানেখালি গ্রামের গায়েন পরিবারের তিন ভাই হারান, নিশিকান্ত ও দিবাকর ধান রোয়ার কাজে অন্ধ্রপ্রদেশ যাচ্ছিলেন। ট্রেন দুর্ঘটনায় তিনজনেরই মৃত্যু হয়। পরিবারের সঙ্গে ফোনে কথা বলার পর, গতকাল (মঙ্গলবার) ছড়ানেখালি গ্রামে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget