এক্সপ্লোর

West Bengal Top News : ইংরেজবাজারে বাজির দোকানে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু

মালদার ইংরেজবাজারে বাজির দোকানে ভয়াবহ আগুনমঙ্গল ও বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনাআরও খবর

কলকাতা: মোদি (Narendra Modi) যতই ইডি (ED)-সিবিআই (CBI) লাগাক, আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদ নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অন্যদিকে দুর্নীতি ইস্যুতে ফের তৃণমূলকে (TMC) নিশানা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে পুলিশি নিরাপত্তা নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস, সিপিএম।                  

এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন- 

  • মালদার ইংরেজবাজারে বাজির দোকানে ভয়াবহ আগুন। ঝলসে মৃত্যু হল একজনের। সকাল ৬টা নাগাদ রথবাড়ি এলাকায় নেতাজি পুর বাজারে বাজির দোকানে আগুন লাগে। দোকানে প্রচুর বাজি মজুত করা ছিল। পরের পর বিস্ফোরণের আওয়াজ শোনা যায় বলে স্থানীয়দের দাবি।
  • দুবরাজপুরের ঘোড়াপাড়া গ্রাম। গতকাল এখানেই তৃণমূল কর্মী মুরিলাল শেখ ও সফিক শেখের বাড়িতে বিস্ফোরণ হয়। গ্রামের ভিতরে একই বাড়িতে থাকতেন দুই ভাই। স্থানীয়দের দাবি, বছর পাঁচেক আগে গ্রামের শেষ প্রান্তে এই একতলা বাড়িটি তৈরি করেন মুরিলাল ও সফিক। এই বাড়িতে ধান-সহ চাষের জিনিস মজুত করা হত। তার আড়ালে বোমা তৈরি হত কি না, খতিয়ে দেখা হচ্ছে।
  • সোমবার তেতেপুড়ে গিয়েছে রাজ্য। জেলায় জেলায় উত্তুঙ্গ তাপমাত্রা। মঙ্গল ও বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে গরম ও  আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কিন্তু বিকেল বা সন্ধের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
  • অভিষেককে জিজ্ঞাসাবাদের মামলায় বেঞ্চ বদলের পরও বদলাল না রায়। তবে বদলাল তৃণমূলের প্রতিক্রিয়া। তৃণমূল বিধায়ক এবং মন্ত্রী উদয়ন গুহ ফেসবুকে কটাক্ষের সুরে লেখেন, বেঞ্চ বদলালে কী হবে, বেঞ্চ তৈরির মিস্ত্রি তো একই। আর এরপরই তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন এক আইনজীবী।
  • গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আবেদন জানান তাঁর আইনজীবী। অন্যদিকে, আজ অভিষেকের জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্নের জবাবে মেজাজ হারালেন পার্থ চট্টোপাধ্য়ায়। জবাব এড়িয়ে নিজের জেলজীবনের কথা টেনে আনলেন তিনি।
  • ২০২৪-এর জুন-জুলাইতেই শুরু হয়ে যাবে ধর্মতলা থেকে শিয়ালদা মেট্রো পরিষেবা। জানালেন কলকাতা মেট্রোর জিএম। হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চলতি বছরে শুরু করার কথা আগেই জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ।
  • রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বনগাঁর আরামডাঙ্গা। মহিলা পুলিশ কর্মীর ওপর চডাও হওয়ার অভিযোগ উঠেছে অবরোধকারীদের বিরুদ্ধে। প্রায় ৭ ঘণ্টা রাস্তা অবরোধে চূড়ান্ত হয়রানির শিকার হন সাধারণ মানুষ। রাস্তা সংস্কারের প্রশাসনের আশ্বাসে ওঠে অবরোধ।
  • রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে সপ্তাহান্তে রিপোর্ট চেয়ে গত মাসেই নির্দেশিকা জারি করা হয়েছিল রাজভবনের তরফে। কিন্তু, সেই রিপোর্ট রাজভবনে জমা না পড়ায় ফের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদেরকে চিঠি পাঠানো হল রাজভবনের তরফে। এই নিয়েই নতুন করে শুরু হয়েছে রাজভবন-নবান্ন সংঘাত।
  • যুদ্ধবিমান থেকে আচমকা খুলে পড়ে গেল এক্সটারনাল ফুয়েল ট্যাঙ্ক। বিশালাকার ধাতব বস্তু দেখতে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের জঙ্গলে ভিড় জমালেন স্থানীয়রা। পরে কলাইকুণ্ডা এয়ারবেসের আধিকারিকরা গিয়ে ফুয়েল ট্যাঙ্কটি সরিয়ে নিয়ে যান।

    আরও পড়ুন :

    আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
Cyclone Akvan: শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget