এক্সপ্লোর

West Bengal Weather : বন্যা-দুর্গতির মধ্যেই ঘনাচ্ছে সিঁদুরে মেঘ ! রবিবার থেকে ফের রুদ্রমূর্তি প্রকৃতির?

Weather Update : আবহাওয়া অফিস জানাচ্ছে, প্রাক পুজো পর্বে আবার নিম্নচাপ দানা বাঁধতে পারে। শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ফের। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আশ্বিণের মাঝামাঝি ঠিক যখন পুজোর বাজনা বেজে উঠবে, তখন বাংলার আকাশে দুর্যোগ-সঙ্কেতই দেখছে আবহাওয়া দফতর। আপাতত কয়েকদিন আকাশ পরিষ্কার হলেও , খুব শিগগিরিই ফের আবহাওয়ার মেজাজ বিগড়োবে। আবহাওয়া দফতরের আশঙ্কা, অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বাংলায় বৃষ্টি বাড়তে পারে । অর্থাৎ পুজোর মধ্যে বৃষ্টি হওয়ারই সম্ভাবনা বেশি।

গত সপ্তাহের টানা বৃষ্টিতে ভাসছে দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলা। এরই মধ্যে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে বিভিন্ন ব্যারেজ থেকে। এর জলে গ্রামের পর গ্রাম ডুবেছে। পুজোর মুখে কার্যত নিঃস্ব, ছাদ-হারা হয়েছেন বহু মানুষ। তবে কয়েকদিন বৃষ্টি কম থাকলে ও জল-ছাড়ার পরিমাণটা কমে গেলে, জলস্তর নামার আশা রাখছে বানভাসি এলাকার মানুষ। তবে এরই মধ্যে জানা যাচ্ছে, রবি ও সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে এবং উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। তবে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই। ফের রবিবার, বাইশে সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলকাতা , হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। 

আগামীকাল , শনিবার অবধি, মূলত পরিষ্কার আকাশই থাকবে দক্ষিণবঙ্গে। রোদ ঝলমলে পরিবেশ থাকবে। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা হতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এই সপ্তাহে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। স্বাভাবিক বা স্বাভাবিকের আশে পাশে থাকবে দিন ও রাতের তাপমাত্রা।

অন্যদিকে উত্তরের দার্জিলিং থেকে সিকিমের পার্বত্য এলাকায় গরম ও অস্বস্তি দুটোই বাড়বে । পার্বত্য এলাকাতেও গরম এবং অস্বস্তি ক্রমশ বাড়বে। শুধু দার্জিলিংয়ের পাহাড় নয় সিকিমে  গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা এই পরিবেশ পরিস্থিতি থাকবে বলে অনুমান আবহবিদদের।

আবহাওয়া অফিস জানাচ্ছে, প্রাক পুজো পর্বে আবার নিম্নচাপ দানা বাঁধতে পারে। শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ফের।  সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। আপাতভাবে নিম্নচাপ কোন অভিমুখে যায় এবং তার জেরে বাংলায় কতটা বৃষ্টি হয় সেটাই দেখার। 

আরও পড়ুন : 

বাবার ছোট্ট দোকান, মধ্যবিত্ত জীবন-যাপন, আলমারি ভর্তি পুরস্কার, আন্দোলনের-মুখ দেবাশিসের বাড়িতে ABP Ananda

সেরা শিরোনাম

Road Accident News: নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
Road Accident News: নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
News Live: আজ দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
আজ দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
West Bengal Government: 'রাজ্যে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের সদস্যকে গ্রুপ D-পদে চাকরি', বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের
West Bengal Government: 'রাজ্যে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের সদস্যকে গ্রুপ D-পদে চাকরি', বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget