এক্সপ্লোর

West Bengal Weather : কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় হামুন? দশমীতে তাণ্ডব বাংলায় ?

Cyclone Hamoon : ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে কি ভিজবে বাংলাও? বিসর্জনের অনুষ্ঠানে কি বিঘ্ন ঘটাতে পারে ঝড়-বৃষ্টি ?

মহানবমীতে যখন পুজোর আনন্দ চেটেপুটে খেতে ব্যস্ত উৎসবপ্রিয় বাঙালি, তখনই যেন তাল কাটতে নামে ঝমঝমিয়ে বৃষ্টি। প্যান্ডেলমুখী স্রোতে হঠাৎ যেন ছন্দপতন হয়! দশমীতেও এমন বৃষ্টি কাঁটা হতে পারে বলে আগাম সতর্ক করেছিল আবহাওয়া দফতর। সেই আতঙ্ক বাড়াল বঙ্গোপসাগরে  ঘূর্ণিঝড় হামুন ( Cyclone 'Hamoon' Over Bay Of Bengal )।

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে কি ভিজবে বাংলাও ( West Bengal Weather ) ? বিসর্জনের ( Dashami ) অনুষ্ঠানে কি বিঘ্ন ঘটাতে পারে ঝড়-বৃষ্টি ? আশঙ্কা সকলের। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে বঙ্গবাসীকে। সুখবর এটাই যে, বাংলার উপকূল থেকে ক্রমশ দূরে সরছে ঘূর্ণিঝড়। যদিও তার কিছুটা প্রভাব পড়বে এ রাজ্যে।                

 হামুনের গতিবিধতে দশমী  ও আগামীকাল একাদশীতে বাংলার উপকূলবর্তী জেলা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া ও হুগলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনভর  বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে না।

 ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ইরান -  হামুন। বর্তমানে ওড়িশার পারাদ্বীপ থেকে ২১০ কিলোমিটার এবং দিঘা থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। একাদশীর দিন অর্থাৎ আগামীকাল এটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ হয়ে বাংলাদেশের খেপুপাড়া ও চট্টগ্রামের ভিতর দিয়ে স্থলভাগে ঢুকবে। এর জেরে বাংলা উপকূলে মৎস্যজীবীদের জন্য ২৪ ও ২৫ অক্টোবর,  সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

অন্যদিকে, আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় তেজ।

এই ঘূর্ণিঝড়ের নাম তেজ যা ভারতবর্ষ নাম দিয়েছে। ঘূর্ণিঝড়টি প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগুলোও পরে রবিবার আরো শক্তিশালী হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে দিক পরিবর্তন করবে। উত্তর ও উত্তর-পশ্চিম দিকে বাঁক নিয়ে এটি চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই শক্তিশালী ঘূর্ণিঝড় অগ্রসর হবে এবং আরব সাগর পেরিয়ে ওমানের দিকে যাওয়ার সম্ভাবনা। এর অভিমুখ রয়েছে ওমান ও ইয়েমেনের স্থলভাগ।

সাইক্লোন তেজের অর্থ দ্রুতগতিতে ধেয়ে আসা। এই ঘূর্ণিঝড়টি সিভিয়ার সাইক্লোনের আকার ধারণ করতে পারে বলে মনে করছেন অধিকাংশ আবহবিদ। সে ক্ষেত্রে এর নামকরণ যথাযথ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। তবে আরবসাগরের ঘূর্ণিঝড় বঙ্গে প্রভাব বিস্তার করবে না। 

আরও পড়ুন :

জোড়া সাইক্লোনে উত্তাল সমুদ্র, উৎসব আবহেই বড় দুর্যোগের ইঙ্গিত?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget