এক্সপ্লোর

Weather Updates: রেমালের রেশ জারি সোমেও? অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি একাধিক জেলায়

Weather Forecast: কলকাতা থেকে জেলা, রেমালের প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। টানা ২ ঘণ্টা ধরে চলে এই ল্যান্ডফল প্রক্রিয়া

কলকাতা: মৌসম ভবন ও আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই অতিশক্তিশালী রূপ নিয়ে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ল বাংলায়। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল হয়। কলকাতা থেকে জেলা, রেমালের প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। টানা ২ ঘণ্টা ধরে চলে এই ল্যান্ডফল প্রক্রিয়া। তবে বিপদ এখনই কাটছে না শহর থেকে জেলায়। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তিলোত্তমার পাশাপাশি হাওড়া-হুগলি এবং দুই ২৪ পরগনাকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে। 

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। 

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমানেও লাল সতর্কতা জারি আছে। সোমবারও ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে এই সব জেলায়। নদিয়া-মুর্শিদাবাদেও আবহাওয়া এমনই থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে। 

আরও পড়ুন, আছড়ে পড়ল অতিশক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল

অন্যদিকে, উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদা, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। ২৮ তারিখ কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে।  

এদিকে, সাইক্লোনের ল্যান্ডফলের পরে জেলায় জেলায় দুর্যোগ। জায়গায় জায়গায় ভাঙল গাছ। হেলে পড়ল সিগন্যাল পোস্ট। কবি নজরুলে উড়ে গেল মেট্রোর শেড। হিঙ্গলগঞ্জে বাঁধ ভেঙে বিপত্তি।                                                  

অন্যদিকে, ঘূর্ণিঝড় রেমালের কারণে বাতিল করা হয়েছে একগুচ্ছ লোকাল ও দূরপাল্লার ট্রেন। সোমবার সকাল ৬টা পর্যন্ত ৫৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকে উড়বে না কোনও বিমান। কলকাতা ও জেলায় জেলায় বন্ধ রাখা হয়েছে ফেরি সার্ভিস। সতর্কতা হিসাবে কলকাতায় গঙ্গার বিভিন্ন ঘাটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সোমবার পরিস্থিতি বুঝে ফের পরিষেবা চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget