এক্সপ্লোর

West Bengal Weather News : গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ঘূর্ণাবর্ত, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

Weather Update : বৃহস্পতিবার রাত থেকেই কলকাতার আকাশে ঘনিয়ে এসেছে দুর্যোগের মেঘ। শুক্রবার দিনভর ভিজতে পারে শহর ও শহরতলি।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বৃষ্টি থামার নাম নেই। আবারও বঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা।  গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। তবে এবার বেশি প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির চলবে  দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার রাত থেকেই কলকাতার আকাশে ঘনিয়ে এসেছে দুর্যোগের মেঘ। শুক্রবার দিনভর ভিজতে পারে শহর ও শহরতলি।

শুক্রবার  দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় হতে পারে ভারী বৃষ্টি। ঘূর্ণাবর্তের জেরে উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর। বইবে তুমুল ঝোড়ো হাওয়া । আবহাওয়া দফতর ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জারি করেছে সতর্কবার্তা। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস,  শনিবার এবং রবিবার তিন দিন বিক্ষিপ্তভাবে  ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।

অন্যদিকে দুর্যোগ শঙ্কা তৈরি হয়েছে উত্তরবঙ্গেও। রবিবার পর্যন্ত বেশি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও জলপাইগুড়িতেও। সোমবার থেকে এই সব এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির ফলে  বিপদসীমার উপর দিয়ে বইতে পারে তিস্তা, তোর্সা, জলঢাকা নদীর জল।  জলস্তর বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অতিবৃষ্টির ফলে দার্জিলিং কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামারও আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, তিস্তা ও তার শাখানদীর ওপর গত কয়েক দশকে একাধিক বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। কৃত্রিমভাবে জলের ধারা আটকে দেওয়ার ফলে তার চাপ বাড়ছে!
সেইসঙ্গে বাড়ছে বিপদের আশঙ্কাও ।                   

এক নজরে দেখে নেওয়া যাক আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতা ও শহরতলির আবহাওয়া।        

 

আবহাওয়ার পূর্বাভাস - কলকাতার জন্য
আবহাওয়ার পূর্বাভাস - কলকাতার জন্য

 

উত্তরবঙ্গে টানা দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই সময় বহু মানুষের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে, এ রাজ্য়ের পাহাড়ি এলাকাতেও কি কখনও এরকম বিপদ নেমে আসতে পারে? দার্জিলিং ও কালিম্পঙের মতো এলাকাতেও কি ঝুঁকি রয়েছে? আশঙ্কাটা একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরাও। তাঁদের মতে, ভয়ের সবচেয়ে বড় কারণ হল পাহাড়ের গায়ে যত্রতত্র অপরিকল্পিতভাবে বেআইনি নির্মাণ।

সেরা শিরোনাম

Abhishek Banerjee : জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
Abhishek Banerjee : 'আমাকে প্রাণেই মেরে দিত, পুলিশের গালে চড় মেরেছে', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক
'আমাকে প্রাণেই মেরে দিত, পুলিশের গালে চড় মেরেছে', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক
Bankura News: বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
Kali Puja Weather: কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget