এক্সপ্লোর

Weather Cyclone Update : প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়বে পশ্চিমবঙ্গেই ? নিম্নচাপের তুমুল বৃষ্টি আজ থেকেই ? বড় আপডেট আবহাওয়ার

Cyclone Update : সিস্টেমটির কেন্দ্র বর্তমানে কলকাতা থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে।

আশ্বিনের শুরুতেই ফের সাইক্লোন ভ্রুকুটি। পশ্চিমবঙ্গের আকাশে মেঘের ঘনঘটা। সোমবার সকাল থেকেই কোথাও কোথাও মুখ ভার আকাশের। বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল পরিণত হতে পারে নিম্নচাপে ও পরবর্তীতে ঘূর্ণিঝড়ে। সিস্টেমটির কেন্দ্র বর্তমানে কলকাতা থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। ঝড়টি তৈরি হলে নাম হতে চলেছে ‘অর্ণব’। এই মহাঝঞ্ঝার দাপট কি ভোগ করবে পশ্চিমবঙ্গের মানুষও? কী বলছেন আবহবিদরা  ? চলুন জেনে নেওয়া যাক। 

আবহাওয়ার লেটেস্ট বুলেটিন বলছে, আপাতত সিস্টেমটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হতে পারে। আগামী কয়েক দিনে এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্ন এবং পরবর্তীতে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে কোথায় ল্যান্ডফল হবে, তা এখনও বলা যাচ্ছে না।  ওয়েদার আলটিমার দেওয়া পূর্বাভাস অনুসারে, ২১-২২ সেপ্টেম্বরের মধ্যে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ।  এরপর তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর যদি নিম্নচাপ অনুকূল ভৌগলিক পরিস্থিতি পায়, তাহলে শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। 

আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কার বিশ্লেষণ অনুসারে,  বর্তমানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। এটি ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধিতে সহায়ক হতে পারে। যদি বাতাসের গতিবিধির দ্রুত পরিবর্তনের ফলে উপকূলের তুলনামূলক কাছাকাছি এসে গভীর নিম্নচাপ তৈরি হয়, তাহলে তা বেশি শক্তি বৃদ্ধি করতে পারবে না। তাই এখনই বলা যায় না ঘূর্ণিঝড় হবে কি হবে না। 

এখন প্রশ্ন, পশ্চিমবঙ্গে কী প্রভাব পড়তে পারে? সরাসরি এই রাজ্যে ল্যান্ডফল না হলেও,  আগামী কয়েক দিনে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। কলকাতা ও দক্ষিণবঙ্গের পাশাপাশি উপকূলীয় এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। সোমবার ও মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা আনুমানিক ২৫ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম ও ভ্যাপসা অনুভূতি বজায় থাকবে। 
এর পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকবে।  মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ ৩০-৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। দিনের তাপমাত্রা নেমে হতে পারে প্রায় ২৪-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে । পশ্চিমবঙ্গের উপকূলে  বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন  বেশি স্পষ্ট হবে। বুধবার থেকে সপ্তাহান্ত পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে  বৃষ্টি বাড়বে।  

শুক্রবার ও শনিবার পাহাড়ি এলাকায় আবহাওয়ার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, সিকিম এবং সংলগ্ন এলাকায় ভারী থেকে খুব ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি নদী ও ঝোরার জলস্তর বাড়তে পারে। এছাড়া  হড়পা বান, ফ্ল্যাশ ফ্লাড, ভূমিধসের আশঙ্কাও রয়েছে। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামের রেয়াপাড়ায় সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
নন্দীগ্রামের রেয়াপাড়ায় সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Advertisement

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget