এক্সপ্লোর

Lightning Reasons : শুধুই কি প্রাকৃতিক কারণ ? কেন বাড়ছে বজ্রপাত ?

Weather News: এখন বাজ পড়া যেভাবে বেড়েছে, তা অনেকেরই চোখে পড়েছে। প্রশ্নটা হল, শুধুই কি প্রাকৃতিক কারণ, নাকি হাত আছে মানুষেরও ?

অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায়, কলকাতা : শহর থেকে শহরতলি, শহরতলি ছাড়িয়ে জেলা। বিভিন্ন জায়গায় বাড়ছে বজ্রপাত আর সেই কারণে মৃত্যুর সংখ্যা। যার জন্য প্রাকৃতিক কারণের পাশাপাশি, মূলত দূষণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বদলে যাওয়া বায়ুপ্রবাহের ধরন, বাতাসের ধূলিকণা, কলকারখানা উগরে দেওয়া ধোঁয়া- সব মিলিয়ে অনুকূল পরিবেশ তৈরি করছে বজ্রপাতের।

কয়েক ঘণ্টার মধ্য়ে ৫ জেলায় ১৮ জনের মৃত্যু ! বৃহস্পতিবার বজ্রপাতে বাঁকুড়ায় মৃত্যু হয়েছে ৯ জনের। পূর্ব বর্ধমানে ৫, পশ্চিম মেদিনীপুরে ২, পুরুলিয়া এবং দক্ষিণ দিনাজপুরে এক জন করে।
তবে এখন বাজ পড়া যেভাবে বেড়েছে, তা অনেকেরই চোখে পড়েছে। প্রশ্নটা হল, শুধুই কি প্রাকৃতিক কারণ, নাকি হাত আছে মানুষেরও ? 

বিশেষজ্ঞদের মতে, বাতাসে দূষণ বাড়ার জন্য মেঘের মধ্যে ধূলিকণা বেড়ে চাপ ও তাপের তারতম্য হচ্ছে। ফলে, বজ্রগর্ভ মেঘ বা থান্ডার ক্লাউড তৈরি হচ্ছে বেশি। উঁচু বাড়ির জন্য বায়ুপ্রবাহের ধরন বদলেছে, সেটাও বজ্রপাতের কারণ। কংক্রিটের বাড়িঘর, পিচের রাস্তার জন্য তাপ বাড়ছে। এতেও পরিবর্তন ঘটছে বায়ুপ্রবাহে। যার ফলে, বজ্রপাতের পরিমাণও বাড়ছে।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। যেহেতু তাপমাত্রা বেড়ে গেছে, সুতরাং বায়ুর এখন জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে গেছে। ফলে, জলীয় বাষ্প বেড়ে গেছে। এই কারণে বজ্র-বিদ্যুৎ বেড়ে গেছে।" 

বিশেষজ্ঞদের মতে, বজ্রগর্ভ মেঘের নীচের দিকে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি থাকে। আর ওপরের দিকে থাকে পজিটিভ চার্জ। বজ্রপাত তখনই হয় যখন মেঘের মধ্যে নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে যায়। উল্টো দিকে মাটিতে পজিটিভ চার্জ জমা হয়। বজ্রগর্ভ মেঘ ও মাটিতে তৈরি হওয়া দুই বিপরীতধর্মী চার্জের পরিমাণ বাড়লে মাঝের বাতাসের বাধা অতিক্রম করে একটি লাইন তৈরি হয়, যাকে বলে স্টেপড ল্যাডার। মেঘে যে শক্তিশালী ক্ষেত্র তৈরি হয় তার প্রতি ইঞ্চিতে প্রায় ১০ হাজার ভোল্ট বিদ্যুৎ থাকে। ফলে চারপাশের বাতাসও আয়নিত হয়ে যায়। ফলে এই পথেই মেঘ থেকে বিদ্যুৎ শক্তি মাটিতে নেমে আসে। যাকে বলা হয় বজ্রপাত। 

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ফলে সৃষ্ট হয়েছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের প্রভাবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর পাশাপাশি উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের কারণে এখন কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে। আর তার ফলে নিরাপত্তার জন্য সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ সপ্তাহান্তে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget