এক্সপ্লোর

Weather Forecast: ধেয়ে আসছে ঝড়বৃষ্টি, আর কিছু ক্ষণের মধ্যেই, ঘন ঘন বজ্রপাতের পূর্বাভাসও, আগামী কয়েক দিন কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather Updates: কেমন থাকবে আবহাওয়া? ঝড়বৃষ্টি নামবে, না ভোগাবে গরম?

ঝিলম করঞ্জাই, কলকাতা: দক্ষিণবঙ্গে আজ ও কাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে। শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার থেকে কমবে ঝড়-বৃষ্টি। জানিয়ে দিল আবহাওয়া দফতর। ১ জুন থেকে ফের গরমের অস্বস্তি ফিরবে। (West Bengal Weather Updates)

আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজ বৃহস্পতিবার ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আজ বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে তীব্র ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পর পর বজ্রপাতও হতে পারে। এর ফলে, আগামী তিন দিনে তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। অস্বস্তিকর গরম ফিরবে আবার ১ জুন থেকে। (Weather Forecast)

আরও পড়ুন: ‘অভিষেকের মেরুদণ্ডটা ভেঙে গিয়েছে’, দল ছাড়ার ইঙ্গিত দিয়েই বিস্ফোরক তৃণমূল নেতা

উত্তরবঙ্গের মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং থেকে কোচবিহার, উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। আগামী দুই-তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। জুনের প্রথম সপ্তাহে গরম এবং অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে।

আরও পড়ুন: দল ছাড়ার ইঙ্গিত দিলেন তৃণমূলের আর এক নেতা, বললেন, ‘দলটা সাইনবোর্ড হয়ে যাবে’

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বেশ কিছুটা এগোলেও এখনো ভারতের মূল ভূখণ্ডে প্রবেশের দিনক্ষণ জানায়নি মৌসম ভবন। নির্ধারিত সময়ে উত্তরবঙ্গে ৫-ই জুন এবং দক্ষিণবঙ্গে ১০ জুনের মধ্যে বর্ষা এসে পড়ে। যদিও এখনও বাংলায় বর্ষা নিয়ে কোন পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। নির্ধারিত দিনের কিছুটা আগেই আন্দামানে ১৬ই মে বর্ষা ঢুকে গিয়েছে।

গরমের শুরুতেই গোটা দেশ এই মুহূর্তে জেরবার। সেই আবহে বৃষ্টির খবর স্বস্তি জোগাচ্ছে সকলকে। ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব আরবসাগরের দিকে অগ্রসর হয়েছে বর্ষা। লাক্ষদ্বীপ, বঙ্গোপসাগরেরে দিকেও এগিয়ে এসেছে অনেকটাই। তাতেই আগামী দুই-তিন দিন বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তাই সামান্য দেরি হলেও, বর্ষার আগমনে খুশি সকলে।

ইতিমধ্যে সমুদ্রেও সতর্কতা জারি হয়েছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল হতে পারে বলে আশঙ্কা। তাই সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের। আগামী দু'-তিন দিন সমুদ্রে যাওয়া নিয়ে সতর্ক করা হয়েছে।

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget