এক্সপ্লোর

Weather Updates: জগদ্ধাত্রী পুজোর নবমীতে মুষলধারে বৃষ্টি! ঝোড়ো হাওয়ায় আরও বাড়বে দুর্যোগ? কবে স্বস্তি?

Weather Forecast: মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট অংশ সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে দক্ষিণ ছত্তিশগড় এবং বিদর্ভ এলাকায় অবস্থান করছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আজ জগদ্ধাত্রী পুজোর নবমী, আজ হবে কুমারী পুজোও। এরই মধ্যে ফের শহরে মুষলধারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা বাতাস। রবিবারের মধ্যে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা, কমবে বৃষ্টির সম্ভাবনা। 

মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট অংশ সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে দক্ষিণ ছত্তিশগড় এবং বিদর্ভ এলাকায় অবস্থান করছে। এটি আজকের মধ্যেই আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ এলাকা বিহার ঝাড়খণ্ডে বিস্তৃত হতে পারে। অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। 

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার উপকূল ও সংলগ্ন জেলায় আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও বাকি আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলায় ভারী বৃষ্টি হবে। আজ ও কাল পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। বেশিরভাগ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।                

তবে  দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গে। ধসের আশঙ্কা পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাংলা বেশিরভাগ জেলাতেই।                     

আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। আজ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। অন্যদিকে, পার্বত্য এলাকায় ধ্বসের আশঙ্কা। পাহাড়ের দৃশ্যমানতা কমতে পারে ভারী বৃষ্টির কারণে। নীচু এলাকায় জল জমতে পারে। শহরের আন্ডারপাস সহ নিচু এলাকায় জল জমতে পারে।

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, শনিবারে বৃষ্টির পরিমাণ কমবে, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস। রবিবারে উজ্জ্বল আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা কমবে।

অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদা, উত্তর দিনাজপুর এবং দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। কমলা সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার কিছু অংশে। মালদা এবং দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।

শনিবারে বজ্রবিদ্যুৎসহ  হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবিবারে বৃষ্টি কমবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget