এক্সপ্লোর

Weather Today: মার্চেই রেকর্ড গরম কলকাতায়? আগামী সপ্তাহেই আবহাওয়ায় তুমুল বদল

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ। ক্রমশ তাপমাত্রা বাড়বে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বসন্তেও উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ। আজ ও কাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হতে পারে ভারী বৃষ্টি। পাশাপাশি, উত্তর দিনাজপুর ও কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

অন্যদিকে, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির আশেপাশে, ২২ ডিগ্রির কাছে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৪ ডিগ্রিতে। 

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ। ক্রমশ তাপমাত্রা বাড়বে। মার্চ মাসের শুরুতেই তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা। পরে আংশিক মেঘলা আকাশ। আগামী ২৪ ঘণ্টায় দিনে আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যেতে পারে। আগামী সপ্তাহের শুরুতে কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ এবং ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।

উত্তরবঙ্গে আজ শুক্রবার বাড়বে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার সঙ্গে হালকা বৃষ্টি উত্তর দিনাজপুর ও কোচবিহারে ও বিক্ষিপ্তভাবে হবার সম্ভাবনা। পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতে। দার্জিলিঙ ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় ফের হালকা তুষারপাত। সিকিমে তুষারপাতের প্রভাব দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়। আজ শুক্রবার তুষারপাতের সম্ভাবনা বেশি থাকবে।

আরও পড়ুন, ৩ দিন বন্ধ থাকবে এই রুটের বাস, TMC নেতার দাদাগিরির প্রতিবাদে রাস্তায় নামবে না ৬৩টি বাস

কলকাতা আগামী দু'দিন আরও বাড়বে তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা। বেলার দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহান্তে মার্চ মাসের শুরুতে কলকাতার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে পৌঁছতে পারে।

বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে রাজধানী দিল্লিতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শিলাবৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি আসাম রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, সিকিম, কেরালা, মাহে, তামিলনাডু, পন্ডিচেরি, করাইকাল, অরুণাচল প্রদেশ এবং লাক্ষাদ্বীপে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ কেন? হামলার অভিযোগে ধৃত কে?
বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ কেন? হামলার অভিযোগে ধৃত কে?
Nandigram By Election: পঞ্চম রাউন্ডের গণনা শেষে সেলিব্রেশন শুরু নন্দীগ্রামে, ৪১ হাজারের বেশি ভোট এগিয়ে রয়েছেন হাসিরানি রথ
পঞ্চম রাউন্ডের গণনা শেষে সেলিব্রেশন শুরু নন্দীগ্রামে, ৪১ হাজারের বেশি ভোট এগিয়ে রয়েছেন হাসিরানি রথ
Nandigram Rejinagar Bypoll : মমতা-অনুগামী তৃণমূলের সমর্থন নিয়ে নন্দীগ্রামে কোথায় দাঁড়িয়ে কং-প্রার্থী মিলন প্রধান? গণনা শুরুতেই এগিয়ে কে?
মমতা-অনুগামী তৃণমূলের সমর্থন নিয়ে নন্দীগ্রামে কোথায় দাঁড়িয়ে কং-প্রার্থী মিলন প্রধান? গণনা শুরুতেই এগিয়ে কে?
Nandigram Bypoll Election Result LIVE Updates: রেজিনগরে ১০৯ নং বুথে মোট ভোট ৭৭২, বিজেপি পেয়েছে ৯০৯, হুমায়ুন কবীরের দল ১টি
রেজিনগরে ১০৯ নং বুথে মোট ভোট ৭৭২, বিজেপি পেয়েছে ৯০৯, হুমায়ুন কবীরের দল ১টি

ভিডিও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget