এক্সপ্লোর

Kolkata Bus News: ৩ দিন বন্ধ থাকবে এই রুটের বাস, TMC নেতার দাদাগিরির প্রতিবাদে রাস্তায় নামবে না ৬৩টি বাস

বড় অভিযোগ, তৃণমূল নেতা বাস চালক, কন্ডাক্টরদের পুজো বোনাসের টাকা নয়ছয় করেছেন

সৌমিত্র রায়, কলকাতা: তৃণমূল পরিচালিত ইউনিয়নের নেতার দাদাগিরির প্রতিবাদে টানা ৩ দিন বন্ধ ৪৬ নম্বর রুটের সমস্ত বাস। অভিযোগ, হীরালাল কেওর নামে ওই তৃণমূল নেতা বাস চালক, কন্ডাক্টরদের পুজো বোনাসের টাকা নয়ছয় করেছেন। 

প্রতিবাদে বুধবার থেকে ৪৬, ৪৬এ এবং ৪৬বি রুটের ৬৩টি বাসের একটিও রাস্তায় নামাননি মালিকরা। ঘটনার জেরে ভোগান্তির শিকার হয়েছেন অসংখ্য নিত্যযাত্রী। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করেছেন তৃণমূলের অভিযুক্ত শ্রমিক নেতা।

বিমানবন্দর থেকে বাগুইআটি, কেষ্টপুর, চিনারপার্ক এবং কাঁকুরগাছি হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত যায় এই বাসগুলি। কমপক্ষে কয়েক হাজার নিত্যযাত্রী এই বাসে যাতায়াত করেন। বাসরুটগুলিতে ২৫০-৩০০ জন কর্মী রয়েছেন। 

আরও পড়ুন, জমিতে রয়্যাল বেঙ্গলের পায়ের ছাপ, বেলপাহাড়িতে ফের বাঘের আতঙ্ক!

সমস্যা সমাধানে বাস মালিকদের সংগঠনের তরফে রাজ্যের পরিবহণ দফতরের প্রিন্সিপাল সচিবকেও চিঠি দেওয়া হয়েছে। তবে সমস্যা সমাধান হয়নি। তাই অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেঙ্গল বাস সিন্ডিকেটের সহ সভাপতির দাবি, দীর্ঘদিন ধরে ওই শ্রমিক নেতার বিরুদ্ধে লড়ছেন বাসমালিক ও কর্মীরা। কিন্তু এতদিন সকলকে একত্রিত করতে পারছিলেন না। তবে এবার পেরেছে। তাই একসঙ্গে ৬৩টি বাস পরিষেবা বন্ধ। তার ফলে চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live: মেজাজ হারালেন মমতা, বাড়ির সামনেই একজনকে চড়, লাইভ আপডেট
মেজাজ হারালেন মমতা, বাড়ির সামনেই একজনকে চড়, লাইভ আপডেট
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Prabhas Mondal Encounter: ‘অনেক নোংরামো দেখেছি, করেনি বলতে পারছি না’, মুখ খুললেন বারুইপুরে এনকাউন্টারে নিহত প্রভাসের স্ত্রী
‘অনেক নোংরামো দেখেছি, করেনি বলতে পারছি না’, মুখ খুললেন বারুইপুরে এনকাউন্টারে নিহত প্রভাসের স্ত্রী
Husband Killed Wife: সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে
সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে

ভিডিও

Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget