এক্সপ্লোর

Weather Updates: আজই আসছে বৃষ্টি! ভিজবে বাংলার কোন কোন জেলা?

Rain in West Bengal: তাপপ্রবাহ থেকে মুক্তি মিলতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বাংলায় বৃষ্টি হতে পারে।

কলকাতা: অবশেষে তাপপ্রবাহ থেকে মুক্তি। দেখা মিলতে পারে বৃষ্টির। এমনই আশা জাগাচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাস।

রবিবার সকালে রোদের তেজ আগের থেকে অনেকটা কম। পারদ নেমেছে কলকাতায় পারদ নেমেছে। আজও চল্লিশের নীচে থাকবে তাপমাত্রা। আজ উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামীকাল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সোম থেকে বুধবার পর্যন্ত রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সোম ও মঙ্গলবার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি হয়েছে। এই দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহওয়া দফতর।

৫ মে, রবিবার:

দক্ষিণের দু'একটি জেলা বাদ দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা বৃষ্টি হবে। বৃষ্টিপাতের পরিমাণ ও এলাকার ব্যাপ্তিও বাড়বে। কলকাতাতেও বিক্ষিপ্ত সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি থেমে গেলে অস্বস্তি বাড়বে। 

৬,৭,৮ মে গোটা রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সতর্কীকরণ দিয়েছে আবহাওয়া দফতর।

বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ৬ মে দু'এক দফা ভারি বৃষ্টি। সব জেলায় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোনও কোনও জেলায় কালবৈশাখী হতে পারে। 

কালবৈশাখী আসার পূর্বাভাস  ২-৩ ঘন্টা আগে জানানো হবে আবহাওয়া অফিস থেকে। 

৬ এবং ৭ মে রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা থাকছে না। গোটা রাজ্যে তাপপ্রবাহ শেষ হচ্ছে ৫ মে। 

কলকাতা ৬,৭ এবং ৮ মে যথেষ্ট পরিমাণ বৃষ্টি পাবে। 

এর মধ্যে সব থেকে বেশি পরিমাণ বৃষ্টি (West Bengal Rain Alert) পাওয়ার সম্ভাবনা ৭ তারিখ। সঙ্গে ৬ এবং ৭ মে কলকাতায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সতর্কতা। 

৬ এবং ৭ মে রাজ্যের উপকূলে এলার্ট। সমুদ্র উত্তাল হবে। ঢেউয়ের উচ্চতা বাড়বে। মৎস্যজীবীদের এই দুদিন সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা। 

৬ মে কালবৈশাখীর আগাম সতর্কীকরণ মুর্শিদাবাদ, বীরভূমে। কালবৈশাখী পেতে পারে নদিয়া এবং দুই ২৪ পরগনা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: ভোটের মুখে কাশ্মীরে জঙ্গি-হামলা! মৃত ১ বায়ুসেনা কর্মী, জখম আরও

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget