এক্সপ্লোর

West Bengal Weather : তোলপাড় করা বৃষ্টি বঙ্গের জেলায় জেলায়, ভিজে চুপচুপে হবে কলকাতাও ? জানাল আবহাওয়া দফতর

Weather Update : বৃষ্টির ফলে উত্তরবঙ্গে নদীর জল স্তর বাড়বে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। পার্বত্য এলাকায় ধস নামতে পারে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : সপ্তাহের শুরুটা মোটামুটি শুকনোই কাটছে দক্ষিণবঙ্গের।কিন্তু শেষের দিকে কিছুটা পরিবর্তিত হবে আবহাওয়া।  বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু তাতেও, আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মিলবে না রেহাই, জানাল আবহাওয়া দফতর। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বুধ ও বৃহস্পতিবার জারি করা হয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। হলুদ সতর্কতা জারি রয়েছে মালদা ও ২ দিনাজপুরে।  

মৌসুমী অক্ষরেখা আপাতত অবস্থান করছে, অমৃতসর , পাতিয়ালা, লখনউ, গয়া, হয়ে উত্তরবঙ্গের বালুরঘাটের উপর দিয়ে পূর্ব দিকে নাগাল্যান্ড পর্যন্ত । এই অক্ষরেখা আরও উত্তরে সরবে। এর জেরে প্রবল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে কিন্তু ভারী বর্ষণ হবে না দক্ষিণবঙ্গে । আবহাওয়া দফতর জানাচ্ছে, অতিবৃষ্টির কমলা সতর্কতা চলছে উত্তরবঙ্গে। ২৬ শে আগস্ট শনিবার পর্যন্ত চলবে এই স্পেল। এই বৃষ্টির ফলে উত্তরবঙ্গে নদীর জল স্তর বাড়বে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। পার্বত্য এলাকায় ধস নামতে পারে।

এই সপ্তাহে কোথায় কোথা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে ? 

দক্ষিণবঙ্গে ভারী বর্ষণ না হলেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি  বজায় থাকবে। বৃহস্পতিবার বৃষ্টি আরও কিছুটা বাড়তে পারে। বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। 

কলকাতায় আবহাওয়ার পূর্বাভাস 

কলকাতায় মূলত মেঘলা আকাশই থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে শহর কলকাতাতেও। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অল্পবিস্তর। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বাড়তে পারে। কলকাতায় বুধবার  সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ থেকে ৯১ শতাংশ।  

আগামী ৭ দিনের আবহাওয়ার আপডেট 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
23-Aug 27.0 31.0 West Bengal Weather : তোলপাড় করা বৃষ্টি বঙ্গের জেলায় জেলায়, ভিজে চুপচুপে হবে কলকাতাও ? জানাল আবহাওয়া দফতর Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
24-Aug 27.0 31.0 West Bengal Weather : তোলপাড় করা বৃষ্টি বঙ্গের জেলায় জেলায়, ভিজে চুপচুপে হবে কলকাতাও ? জানাল আবহাওয়া দফতর Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
25-Aug 27.0 31.0 West Bengal Weather : তোলপাড় করা বৃষ্টি বঙ্গের জেলায় জেলায়, ভিজে চুপচুপে হবে কলকাতাও ? জানাল আবহাওয়া দফতর Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
26-Aug 27.0 30.0 West Bengal Weather : তোলপাড় করা বৃষ্টি বঙ্গের জেলায় জেলায়, ভিজে চুপচুপে হবে কলকাতাও ? জানাল আবহাওয়া দফতর Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
27-Aug 28.0 31.0 West Bengal Weather : তোলপাড় করা বৃষ্টি বঙ্গের জেলায় জেলায়, ভিজে চুপচুপে হবে কলকাতাও ? জানাল আবহাওয়া দফতর NA
28-Aug 27.0 33.0 West Bengal Weather : তোলপাড় করা বৃষ্টি বঙ্গের জেলায় জেলায়, ভিজে চুপচুপে হবে কলকাতাও ? জানাল আবহাওয়া দফতর Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
29-Aug 27.0 33.0 West Bengal Weather : তোলপাড় করা বৃষ্টি বঙ্গের জেলায় জেলায়, ভিজে চুপচুপে হবে কলকাতাও ? জানাল আবহাওয়া দফতর Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget