এক্সপ্লোর

WB Flood Situation: ফুঁসছে নদী, জলের তলা চাষের জমি, বর্ষায় যন্ত্রণার ছবি জেলায় জেলায়

Weather Update: ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জের। জল ছাড়ার পরিমাণ বাড়াল DVC। ফলে দামোদর তীরবর্তী এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা।

কলকাতা: ভরা শ্রাবণে জল যন্ত্রণার ছবি দক্ষিণবঙ্গ জুড়ে। গত কয়েকদিন ধরে চলছে আবিরাম ধারাপাত। আর তাতেই বানভাসি একাধিক এলাকা। এরইমধ্যে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে DVC।  উত্তর ২৪ পরগনা থেকে পশ্চিম মেদিনীপুর , বীরভূম থেকে হাওড়া - রাজ্যের নানা প্রান্তে জল ঢুকছে হু হু করে। 

আবিরাম ধারাপাত: পশ্চিম মেদিনীপুরে ফুঁসছে শিলাবতী। জল ঢুকতে শুরু করেছে ঘাটাল শহরে। শিলাবতী নদীর জল বাড়ায় উদ্বেগ বেড়েছে বাসিন্দাদের। জল ঠেলেই চলছে যাতায়াত। ভাসাপোল সাময়িক বন্ধ করে দেওয়া হলেও, নতুন পাটাতন লাগিয়ে ফের চলাচল শুরু হয়েছে। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও বিপদসীমা ছোঁয়নি শিলাবতীর জল। বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বেড়াচাঁপা। একাধিক দোকানে জল ঢুকেছে। অবস্থা এমন যে, গত দু’দিন দোকান খুলতেই পারেননি ব্যবসায়ীরা। বালতি-গামলা নিয়ে দোকান থেকে জল বার করার কাজ করছেন। স্থানীয়দের অভিযোগ, প্রতিবার বর্ষায় জলে ভাসে দেগঙ্গার বেড়াচাঁপা এলাকা। পাশে হাবড়া-পৃথিবা রোডেও হাঁটু সমান জল। স্থানীয়দের দাবি, টাকি রোডের ধারে নিকাশি বেহাল, সেই কারণেই জল জমার সমস্যা ভোগ করতে হয় বলে। 

ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরো জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে DVC। আর তার ফলে জলে ভাসছে হাওড়ার আমতা। জয়পুরে বিপদসীমার ওপর দিয়ে বইছে মুণ্ডেশ্বরী নদী। জলের তোড়ে ভেঙে গিয়েছে চারটি বাঁশের সেতু। গায়েন পাড়া, কুলিয়া, আজানগাছি, পানশিউলি এলাকা জলমগ্ন। জেলার মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপাঞ্চল ভাটোরার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ। বীরভূমের লাভপুরে জলের তোড়ে ভেঙে গিয়েছে কুয়ে নদীর বাঁধ। ঠিবা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে। কয়েকশো বিঘা জমি ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। আজ ভোররাতে ঠিবা তালতলা স্লুইস গেটের কাছে কুয়ে নদীর বাঁধ ভেঙে যায়। লাভপুরের কাছে বক্রেশ্বর আর কোপাই নদী এক সঙ্গে মিশে তৈরি হয়েছে কুয়ে নদী। বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টিতে বীরভূমের একাধিক নদীতে জল বাড়তে শুরু করেছে। আশপাশের গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Rampurhat Hospital: রোগী মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র সরকারি হাসপাতাল, গ্রেফতার ৭

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আজ ফের বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ
আজ ফের বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ
Ayushman Bharat: যাঁরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না, তাঁদের জন্য বিকল্প প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
যাঁরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না, তাঁদের জন্য বিকল্প প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Weather Update : কয়েক ঘণ্টাতেই তুমুল বৃষ্টি ! টানা ৭ দিনের সতর্কতা! ভাসতে চলেছে কলকাতা ও এই জেলাগুলি
কয়েক ঘণ্টাতেই তুমুল বৃষ্টি ! টানা ৭ দিনের সতর্কতা! ভাসতে চলেছে কলকাতা ও এই জেলাগুলি
BJP News: সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…
সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…

ভিডিও

21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়
Kolkata Metro Purple Line : শুরু হয়েছিল এক বছর আগে, পাতাল খুঁড়ে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল 'দুর্গা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget