এক্সপ্লোর

Rampurhat Hospital: রোগী মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র সরকারি হাসপাতাল, গ্রেফতার ৭

West Bengal News: গতকাল পথ দুর্ঘটনায় আহত হন রামপুরহাটের সাহাপুর গ্রামের বাসিন্দা আনসার হোসেন। পরে হাসপাতালে মৃত্যু হয় বছর ৩৫-এর ওই যুবকের।

ভাস্কর মুখোপাধ্যায়, রামপুরহাট: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। তাতে রণক্ষেত্র পরিস্থিতি রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালে তাণ্ডব, চিকিৎসক এবং হাসপাতাল কর্মীদের মারধরের অভিযোগ ওঠে রোগীর আত্মীয়-পরিজনদের বিরুদ্ধে। CC ক্যামেরায় ধরা পড়েছে নিগ্রহের ছবি। ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ।

রোগী মৃত্যুর অভিযোগ: গতকাল পথ দুর্ঘটনায় আহত হন রামপুরহাটের সাহাপুর গ্রামের বাসিন্দা আনসার হোসেন। পরে হাসপাতালে মৃত্যু হয় বছর ৩৫-এর ওই যুবকের। মৃতের পরিবারের দাবি, চিকিৎসক ইঞ্জেকশন দেওয়ার পরেই মৃত্যু হয়। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে ভাঙচুর চালায় মৃতের আত্মীয় ও বহিরাগতরা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে হামলাকারীদের। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। হাসপাতালের প্রতিক্রিয়া এখনও মেলেনি।                                                 

আগেও একই অভিযোগ: গত জুন মাসেও একইভাবে ধুন্ধুমার কাণ্ড ঘটে রামপুরহাট মেডিক্যাল কলেজে। গত ১০ জুন বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রামপুরহাটের বাসিন্দা ২৭ বছরের গৃহবধূ। ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই এই মৃত্যু হয়েছে। ক্ষোভে ফেটে পড়েছিলেন মৃতের আত্মীয়রা। রামপুরহাট থানার পুলিশ তদন্তের আশ্বাস দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়।                                  

বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ:  এদিকে গতকাল আর জি কর মেডিক্যাল কলেজে বিনা চিকিৎসায় মৃত্যু হল অজ্ঞাতপরিচয় ব্যক্তির। অমানবিকতার অভিযোগ উঠল কলকাতার সরকারি হাসপাতালের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পায়ে সংক্রমণ নিয়ে গত দু’দিন ধরে হাসপাতালের আউটডোরের সামনে বসেছিলেন ওই ব্যক্তি। অভিযোগ, এভাবে নাকের ডগায় বিনা চিকিৎসায় এক রোগীকে পড়ে থাকতে দেখেও RG কর হাসপাতালের তরফে কেউ এগিয়ে আসেনি। আজ সকালে আউটডোরের সিঁড়ির ওপরেই ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে টালা থানার পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Sundarban Weather Update: প্রবল দুর্যোগে দোসর অমাবস্যার কটাল, আতঙ্ক সুন্দরবনে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport Mosque: বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
Trinamool: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget