এক্সপ্লোর

Kolkata Weather: কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট, ফিরছে শীত?

West Bengal Weather: উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ।

কলকাতা: শীতের ইনিংস শেষ । বসন্তের শুরুতেই চড়ছে তাপমাত্রা (West Bengal Weather) ।

আর এর মধ্যেই বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর । জানাল, কাল থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal Rain) বৃষ্টির পূর্বাভাস রয়েছে । কমবে কি তাপমাত্রা? নতুন করে কি শীতের আমেজ ফিরবে?

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সকালের দিকে জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে । উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস । তবে, শীতের আমেজ আর নতুন করে ফিরবে বলে কোনও পূর্বাভাস নেই । বরং, সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিন সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস ।

শনিবার থেকে আবহাওয়ার বদল হবে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর । এদিন সকাল থেকে আকাশে শুরু হয়েছে মেঘের আনাগোনা । রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে । জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । রবিবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে । বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে এই তিন জেলাতে ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে । পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বুধবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের এই তিন জেলায় । সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলায় ।

শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস । দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য হলেও ওপরে । শীতের আমেজ উধাও । উষ্ণতার পারদ বাড়ছে শহরে । শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই । তবে সামান্য বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা । আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget