এক্সপ্লোর

West Bengal Weather : তীব্র গরম থেকে স্বস্তি, ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজল শহর, আজ কি নামবে ঝমঝমিয়ে ?

ভিজল মহানগরের কয়েকটি এলাকা । তবে, পরিমান খুবই কম। আজ থেকেই কি তবে বদলাবে আবহাওয়া ?

কলকাতা : তীব্র গরমে নাজেহাল বাংলা ( West Bengal Weather ) । ৫ জেলায় বহাল চরম তাপপ্রবাহের ( Heat Wave )  সতর্কতা, সপ্তাহান্তে আবহাওয়া বদলের পূর্বাভাস - জ্বালাপোড়া গরম থেকে সামান্য় স্বস্তি। ভোরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টির ( Rain ) স্বস্তি মিলল। ভিজল মহানগরের কয়েকটি এলাকাও । তবে, পরিমান খুবই কম। আজ থেকেই কি তবে বদলাবে আবহাওয়া ? 

ভিজল উত্তরবঙ্গ

রই মধ্যে বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়েছিল উত্তরবঙ্গে । এবার বাড়ল পরিমান। ভারী বৃষ্টির সাক্ষী উত্তরবঙ্গ । ডুয়ার্সের একাধিক এলাকায় ঝড়, সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে । মালবাজার, নাগরাকাটা, চামুর্চি এলাকায় ব্য়াপক ঝড়-বৃষ্টি হয়। এই বর্ষণ কবে সমতলে নামবে, তারই অপেক্ষায় দক্ষিণবঙ্গবাসী। 

কী বলছে আবহাওয়া দফতর 

শুক্রবার থেকেই থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে মনে করছে আবহাওয়া দফতর। একদিকে তাপপ্রবাহ চলবে অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। রবিবার থেকে রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হলেও কতটা স্বস্তি মিলবে তা নিয়ে সন্দেহে আবহাওয়াবিদরা।

উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এর টানে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আর অন্যদিকে উত্তর-পশ্চিমের শুকনো ও গরম বাতাস। এই দুইয়ের সংঘাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করছে আর সেই কারণেই বৃষ্টি পার্বত্য এলাকায়। উপরের দিকের পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। একসঙ্গে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে। শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের সব জেলায়।         

পুর্বাভাসে আলিপুর আবওহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে। বৃহস্পতিবার কলকাতার আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস।
দমদমে ৪১. ৭ এবং সল্টলেকে ৪১.৫।

কলকাতার পাশাপাশি, তীব্র তাপে পুড়ছে জেলাও।

  • বৃহস্পতিবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৩।
  • পানাগড় ৪৩.৯
  • বীরভূমের শ্রীনিকেতেন ৪৩.৬
  • আসানসোল ৪২.৯
  • কলাইকুণ্ডা ৪২.৬
  • ঝাড়গ্রাম ৪২.৫ 
  • বর্ধমান ৪২.৫
  • পুরুলিয়া ৪২.৩
  • মালদা ৪২.১
  • মেদিনীপুর ৪২ ডিগ্রি সেলসিয়াস।


এরই মধ্যে জেলায় জেলায় দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। বাঁকুড়ার মেজিয়া ব্লকের অর্ধগ্রাম-এপানীয় জলের দাবিতে রাস্তায় হাঁড়ি কলসি রেখে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget