এক্সপ্লোর

West Bengal Weather : আপাতত বৃষ্টি থামলেও সপ্তাহশেষে ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা !

Kolkata Weather Report : শুক্র ও শনিবার ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : সপ্তাহের শুরুর থেকেই শহরে ঝকঝকে আকাশ। রবিবার থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও সপ্তাহের প্রথম কাজের দিনে বৃষ্টি ভোগায়নি। তবে মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর। মঙ্গলেও বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলি, দুই মেদিনীপুর, হাওড়া, দুই ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা বেশি বলে মনে করছে আবহাওয়া দফতর। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে।

ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা

তবে, শুক্র ও শনিবার ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও সপ্তাহান্তে বাড়তে পারে বৃষ্টি। যদিও টানা বৃষ্টির পর দু-এক দিন  পার্বত্য এলাকায় বৃষ্টি থেমেছে। রোদের দেখাও মিলছে।  

কলকাতায় আংশিক মেঘলা আকাশ                       

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে।  বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির  সম্ভাবনা রয়েছে । চৈত্রের গরমও ভোগাবে। মঙ্গলবার তাপমাত্রা বাড়বে শহরে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে বলে জানিয়ে রেখেছে আবহাওয়া অফিস । মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি নিচে।            

উত্তরবঙ্গের আবহাওয়া

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে। মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি‌ হবে । উত্তরবঙ্গে বুধবার থেকে থেকে শুষ্ক আবহাওয়াই থাকবে। 

আগামী সাতদিন কলকাতা শহরে কেমন থাকবে আবহাওয়া তার পূর্বাভাস পাওয়া গেল আবহাওয়া দফতরের ওয়েবসাইটে। 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
28-Mar 25.0 33.0 West Bengal Weather : আপাতত বৃষ্টি থামলেও সপ্তাহশেষে ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা ! Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
29-Mar 25.0 35.0 West Bengal Weather : আপাতত বৃষ্টি থামলেও সপ্তাহশেষে ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা ! Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
30-Mar 25.0 34.0 West Bengal Weather : আপাতত বৃষ্টি থামলেও সপ্তাহশেষে ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা ! Partly cloudy sky
31-Mar 23.0 33.0 West Bengal Weather : আপাতত বৃষ্টি থামলেও সপ্তাহশেষে ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা ! Partly cloudy sky with one or two spells of rain or thundershowers
01-Apr 24.0 32.0 West Bengal Weather : আপাতত বৃষ্টি থামলেও সপ্তাহশেষে ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা ! NA
02-Apr 25.0 33.0 West Bengal Weather : আপাতত বৃষ্টি থামলেও সপ্তাহশেষে ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা ! Partly cloudy sky
03-Apr 25.0 33.0 West Bengal Weather : আপাতত বৃষ্টি থামলেও সপ্তাহশেষে ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা ! Partly cloudy sky

আরও পড়ুন :

 হালকা বৃষ্টির জল, সোনালি রোদ গায়ে মেঘে সবুজ সতেজ দার্জিলিং, মেঘ কি কাটবে?

 

সেরা শিরোনাম

Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?

ভিডিও

Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget