এক্সপ্লোর

West Bengal Weather Update : নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি সাগরে, আজ তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা? বড় আপডেট

দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শুরুতেই । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ...

কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে নিম্নচাপ। এর প্রভাবে ২৪ অগাস্ট, সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়তে পারে, পূর্বাভাস করেছে আইএমডি। আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস বলেছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। 

দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শুরুতেই । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও দমকা হাওয়ার সতর্কতাও রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় এক-দু’টি জায়গায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।  আবহাওয়া দফতর জানিয়েছে, ২৩ অগাস্ট উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তের প্রভাবও রয়েছে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখার অবস্থান এবং একটি ট্রফের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।  IMD-র সর্বশেষ বুলেটিনে সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।  

সোমের পর মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। ২৫ অগাস্ট দক্ষিণবঙ্গের বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের এক-দু’টি জায়গায় বজ্রপাত ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।  

বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় অপ্রয়োজনীয়ভাবে খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে ঝড়ের সময় গাছ, বিদ্যুতের খুঁটি বা দুর্বল কাঠামোর নিচে না দাঁড়ানোই ভাল। যাঁদের জরুরি কাজে বাইরে বেরোতে হবে, তাঁদের সঙ্গে ছাতা রাখতে হবে।                               

অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড় থেকে সমতল, ২ এলাকার জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর সারা সপ্তাহই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভিজে আবহাওয়া থাকবে।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
রেজিনগরে জয়ী  বিজেপি প্রার্থী শাখারভ সরকার, কত ব্যবধানে জয়?
রেজিনগরে জয়ী  বিজেপি প্রার্থী শাখারভ সরকার, কত ব্যবধানে জয়?
Abhishek Banerjee Office: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
Weather Update: দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
Advertisement

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget