এক্সপ্লোর

Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবেই। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। 

কলকাতা : বৃষ্টি কমার লক্ষণই নেই। রোজ বেলা গড়ালে তুমুল বৃষ্টি। শনিবার দুপুর ১ টা নাগাদ প্রবল বৃষ্টি শুরু হল উত্তর কলকাতার একটা বড় অঞ্চলে। সেই সঙ্গে কলকাতার বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি শুরু। আবহাওয়া দফতরের পূর্বাভাস,  উত্তরবঙ্গে উইকেন্ডে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।  সোমবার এবং মঙ্গলবার দুই তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহবিদরা। দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবেই। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। 

আবহাওয়া দফতর বলছে, মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ হয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে রাজস্থান থেকে মনিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাও উত্তরবঙ্গ এবং  অসমের  উপর দিয়ে বিস্তৃত রয়েছে।  আজ, শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, কলকাতা , উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা,  হুগলি,  নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। রবিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়  বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সর্তকতা। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। উত্তবঙ্গে কয়েকটি জেলায় সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আবার বাড়বে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতে। হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের।  ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দার্জিলিং , কালিম্পং , জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। মালদা দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির করা হয়েছে  হলুদ সর্তকতা।

বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃহষ্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। নিচের দিকের জেলার বিক্ষিপ্তভাবে কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা।

 কলকাতার আবহাওয়া 
 মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে কলকাতাতে। সামান্য তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। সোমবার  ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
Rejinagar By Elections: Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Nandigram Bypoll : ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
Advertisement

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget