এক্সপ্লোর

South Bengal Weather: অবাধ উত্তুরে হাওয়া সঙ্গে কুয়াশার দাপট, দক্ষিণবঙ্গে শীতের শুরু

West Bengal Weather: দক্ষিণবঙ্গে শীতের শুরু। ধীরে ধীরে নামবে পারদ। বিহার-ঝাড়খণ্ড-ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে।

কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।     

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে শীতের শুরু। ধীরে ধীরে নামবে পারদ। বিহার-ঝাড়খণ্ড-ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে। অবাধ উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। আগামী দু'দিনে রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এরপর ৩-৪ দিন একই রকম আবহাওয়া থাকবে। বুধবারের মধ্যে তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। কলকাতায় ১৮ ডিগ্রির নিচে নামল পারদ। সকালে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। শীতের আমেজ অনেকটাই বাড়ল। আগামী তিন চার দিনে ১৫ ডিগ্রির কাছাকাছি চলে যাবে কলকাতার তাপমাত্রা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম।

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা   তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা ১৫ ডিগ্রি, ৬০% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা ১৫ ডিগ্রি, ৬২% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর ১৬ ডিগ্রি, ৫৪% আর্দ্রতা
হাওড়া ১৪ ডিগ্রি, ৫৫% আর্দ্রতা
কলকাতা ১৪ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা
হুগলি ১৪ ডিগ্রি, ৫৯% আর্দ্রতা
পুরুলিয়া ১২ ডিগ্রি, ৫৫% আর্দ্রতা
ঝাড়গ্রাম ১৩ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর ১৩ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা
বাঁকুড়া  ১২ ডিগ্রি, ৫৪% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান ১৩ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা
পূর্ব বর্ধমান ১৩ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা
বীরভূম ১৩ ডিগ্রি, ৫৩ % আর্দ্রতা
মুর্শিদাবাদ ১৪ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
নদিয়া ১৪ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা

উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার দাপট। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিঙে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মঙ্গল,বুধবার নাগাদ দার্জিলিঙে উঁচু এলাকায় তুষারপাত হবে। দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা। আগামী দুদিন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও জলপাইগুড়িতে ঘন কুয়াশার দাপট। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Murshidabad: সৎকার করে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু ৩ জনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget