এক্সপ্লোর

Murshidabad: সৎকার করে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু ৩ জনের

Road Accident: পুলিশ সূত্রে খবর, দাহ করে ওই পিক আপ ভ্যানে বাড়ি ফিরছিলেন নলহাটির ৪০ জন বাসিন্দা।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রঘুনাথগঞ্জ শ্মশানের আত্মীয়ের মৃতদেহ সৎকার ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাক্টরের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল নলহাটির (Nalhati) ৩ বাসিন্দার। শনিবার রাতে রঘুনাথগঞ্জ-লালগোলা রাজ্য সড়কের ওপর ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি পিকআপ ভ্য়ানের।

সৎকার ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা: পুলিশ সূত্রে খবর, দাহ করে ওই পিক আপ ভ্যানে বাড়ি ফিরছিলেন নলহাটির ৪০ জন বাসিন্দা। সেইসময় উল্টোদিক থেকে আসা পাথর বোঝাই ট্রাক্টটের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের মধ্যে ৩ জনের। বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনকয়েক আগে নদিয়ার কালিগঞ্জের দেবগ্রামে পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্য়ু হয় এক কনস্টেবলের। স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছিল, গত মঙ্গলবার রাতে মায়ের জন্য় ওষুধ কিনতে দেবগ্রাম বাজারে যাচ্ছিলেন পুরুলিয়ায় কনস্টেবল পদে কর্মরত শেখ শামিম রেজ্জা। দেবগ্রাম কালিগঞ্জ রাজ্য় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে একটি পুলিশের গাড়ি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্য়ু হয় বছর ৩০-এর ওই কনস্টেবলের। এরপরে মৃতের পরিবারের লোকজন দেবগ্রামে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করছিলেন। 

চলতি মাসেই বেহালার সখেরবাজারের কাছে ডায়মন্ড হারবার রোডে দুর্ঘটনায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। মৃত শুভদীপ বিজলির পেশায় গ্রিল মিস্ত্রি, মহেশতলার ময়নাগড়ের বাসিন্দা। গত ২ ডিসেম্বর ভোর ৩টে ১৫মিনিট নাগাদ বছর ত্রিশের শুভদীপ বিজলি নামে ওই বাইক আরোহীকে রাস্তায় পড়ে থাকতে দেখছিলেন টহলরত ঠাকুরপুকুর থানার পুলিশ। গুরুতর জখম বাইক আরোহীকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছিল, ঠাকুরপুকুরের দিক থেকে বেহালা চৌরাস্তার দিকে বাইকে যাচ্ছিলেন শুভদীপ। সেই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে বলে প্রাথমিকভাবে অনুমান করেছিল পুলিশ। ওই বাইক আরোহীকে কোনও গাড়ি ধাক্কা মেরে পালিয়েছে, নাকি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে গিয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা ছিল। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করে পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Job Seekers Protest: আগামীকাল শিক্ষামন্ত্রী সঙ্গে বৈঠক চাকরিপ্রার্থীদের, ধর্না মঞ্চে গিয়ে আশ্বাস কুণালের

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget