এক্সপ্লোর

South Bengal Weather: পারদ পতনে উত্তরকে টেক্কা দিচ্ছে দক্ষিণ? আজ কেমন থাকবে আবহাওয়া?

Weather, South Bengal: অবাধ উত্তুরে হাওয়ার হাত ধরে উইক এন্ডে রাজ্যজুড়ে শীত পড়েছে জাঁকিয়ে।

কলকাতা: রাজ্যে আরও নামল তাপমাত্রার পারদ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। জেলায় জেলায় আরও নীচে নেমেছে তাপমাত্রা। পারদ পতনে শিলিগুড়িকে টেক্কা দিল পুরুলিয়া। শীতের স্পেল আরও বেশ কিছু দিন চলবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  

পৌষের শুরুতেই আরও নামল তাপমাত্রার পারদ। উইক এন্ডে রাজ্যজুড়ে শীতের দাপট। উত্তুরে হাওয়ায় হাত ধরে ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। রবিবার এই মরশুমের শীতলতম দিন ছিল কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি সেলসিয়াস কম। 

জেলায় জেলায়ও আরও নেমেছে তাপমাত্রার পারদ। রবিবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি। অশোকনগরের ১১ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া ও বিষ্ণুপুর ৯.৪ ডিগ্রি। বর্ধমান ১০ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার ১০.৭ ডিগ্রি। দার্জিলিং ৫.৪ ডিগ্রি সেলসিয়াস। দিঘা ১১.৮ ডিগ্রি। জলপাইগুড়ি ১১.৫ ডিগ্রি। কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি। হাওড়া ১১ ডিগ্রি। মেদিনীপুর ১২.৭ ডিগ্রি। মুর্শিদাবাদ ১০.২ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া ৮.৫ ডিগ্রি। শিলিগুড়ি ৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি। 

মঙ্গলবার ও বুধবার তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।               

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা   তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা ১৪ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা ১৪ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর ১৫ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
হাওড়া ১৪ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
কলকাতা ১৩.৫ ডিগ্রি, ৫২% আর্দ্রতা
হুগলি ১৩ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
পুরুলিয়া ১০ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
ঝাড়গ্রাম ১১ ডিগ্রি, ৬১% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর ১৩ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
বাঁকুড়া  ২৪ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান ২৫ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
পূর্ব বর্ধমান ২৪ ডিগ্রি, ৬৯% আর্দ্রতা
বীরভূম ২৪ ডিগ্রি, ৬8% আর্দ্রতা
মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি, ৬২% আর্দ্রতা
নদিয়া ২৫ ডিগ্রি, ৬১% আর্দ্রতা

                                                         

আরও পড়ুন, শনি-গণেশ সিদ্ধিযোগ, শনিবারেই শুভ সময়ে পুজো করলে

তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও ১০ ডিগ্রিরও নীচে নেমে গেছে পারদ। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটলে, দার্জিলিং ও সিকিমের উঁচু 
এলাকাগুলিতে মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা। শীতের লম্বা ইংনিস এখন বেশ কিছুদিন চলবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal Live Update: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন পুলিশের, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও এক
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন পুলিশের, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও এক
Taratala Collapse: 'গোডাউন কাঁপছিল, ইঞ্জিনিয়ারকে বলেছিলাম, ভয় করছে! কিন্তু...', ভয়াবহ অভিজ্ঞতা তারাতলায় আক্রান্ত এক শ্রমিকের
'গোডাউন কাঁপছিল, ইঞ্জিনিয়ারকে বলেছিলাম, ভয় করছে! কিন্তু...', ভয়াবহ অভিজ্ঞতা তারাতলায় আক্রান্ত এক শ্রমিকের
BJP News: কোদাল হাতে পুকুর পরিষ্কারে নেমে পরিবেশ রক্ষার বার্তা মন্ত্রীর, শিশুদের পোলিও খাওয়ালেন আরেক বিধায়ক
কোদাল হাতে পুকুর পরিষ্কারে নেমে পরিবেশ রক্ষার বার্তা মন্ত্রীর, শিশুদের পোলিও খাওয়ালেন আরেক বিধায়ক
Paschim Medinipur News: গাঁজা পাচার করার সময়ই দাঁতনে গ্রেফতার তৃণমূলের দাপুটে নেতা, জনরোষের শিকারও হন নন্দগোপাল
গাঁজা পাচার করার সময়ই দাঁতনে গ্রেফতার তৃণমূলের দাপুটে নেতা, জনরোষের শিকারও হন নন্দগোপাল

ভিডিও

TMC News: হামলা, তোলাবাজির অভিযোগে রায়নায় গ্রেফতার তৃণমূল নেতা
TMC News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার নাদনঘাটের তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিমও
Taratala News: তারাতলা বিপর্যয়ের আজ চতুর্থ দিন, SSKM থেকে ছাড়া পেলেন ৫ জন
Dilip Ghosh: 'পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেওয়ার', কালীর গ্রেফতারি প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের
Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
Breast Cancer: বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
SIP Return: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
FIFA World Cup 2026: ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
Best Stocks To Buy : ৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
Loan Manage Tips: ৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
Mahua Moitra: 'যে মহিলা কংগ্রেসের সুদিনে বেরিয়ে এসে ৩৪ বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকতে পারেন...', তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
Embed widget