এক্সপ্লোর

Weather today: নিম্নচাপের জেরে দুর্যোগ থামবেই না? আরও বাড়বে শক্তি? কোথায় লাল সতর্কতা জারি করল IMD

West Bengal Weather Today: সারা বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে মহারাষ্ট্র এবং ছত্তীসগড়েও রয়েছে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ।  

কলকাতা : দুর্যোগ থামার নামগন্ধ নেই। এদিকে জমা জল, রাস্তার খানাখন্দে ওষ্ঠাগত প্রাণ। টানা কয়েকদিনের বৃষ্টিতে অনেকেই এখন বিরক্ত। কবে রোদ উঠবে ঝলমলিয়ে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। আবহাওয়া দফতরের বুলেটিন জানাচ্ছে, বর্তমানে  উপকূলীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশে তৈরি হয়েছে নিম্নচাপ। আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। তার প্রভাবে ২৬ জুলাই সারা বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে মহারাষ্ট্র এবং ছত্তীসগড়েও রয়েছে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ।  মহারাষ্ট্র, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ এবং গোয়ার জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা ।  আইএমডি এক্স-র এক পোস্টে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিম-বঙ্গের উপর সৃষ্ট নিম্নচাপটি গত ৬ ঘন্টা ধরে ১৫ কিমি/ঘণ্টা বেগে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে। 

আজ ও কাল কেমন থাকবে আবহাওয়া

আবহাওয়ার আপডেট বলছে, আজ, শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, সৌর ২৪ পরগনা জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলার এক বা দুটি জায়গায় বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া (৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা) বইবে। সেই সঙ্গে  বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাতের সম্ভাবনা রয়েছে । শনিবার  দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের (০৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে। রবিবারও  দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে।

আগামী সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস 

সোমবারও দুর্যোগ থেকে রেহাই মিলছে না। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (০৭-২০ সেমি) হতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাতের সম্ভাবনা খুবই বেশি।  দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।  দক্ষিণবঙ্গের বীরভূম,মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। 

বাজ পড়া থেকে সতর্কতা 
আবহাওয়া দফতর সকলকে সতর্ক করেছে, যেন এই দুর্যোগের সময় গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলেন সকলে। সেই সঙ্গে  বাজ পড়ার সময় জলাশয়ে না নামাই ভাল। এড়িয়ে যাওয়া দরকার জমা জলে পা দিয়ে হাঁটাও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget