এক্সপ্লোর

Weather Today: দক্ষিণবঙ্গে আরও প্রবল গরম? তীব্র তাপপ্রবাহের সতর্কতা কোন কোন জেলায়?

Weather Alert: কলকাতা সহ বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও এই মুহূর্তে তাপ্রবাহের সতর্কতা জারি?

ঝিলম করঞ্জাই, কলকাতা: তাপপ্রবাহের (Heatwave) কবলে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলা। তার ওপর আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain) কোনও পূর্বাভাস নেই বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। ১৭ এপ্রিল থেকে তাপপ্রবাহের পূর্বাভাস থাকলেও, তার ১ দিন আগেই তাপপ্রবাহের কবলে পড়ল ২ বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর। আজ থেকে তাপপ্রবাহ চলবে বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামে। আগামী ৭২ ঘণ্টা পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। কলকাতা সহ বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও এই মুহূর্তে তাপ্রবাহের সতর্কতা জারি না হলেও থাকবে তীব্র গরম। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি।       

কলকাতায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। তবে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী আগামী তিন দিনে ৩-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি হতে পারে। দুই ২৪ পরগনা, পশ্চিমবর্ধমান, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি বজায় থাকবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২ থেকে ৩ দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বাড়বে। একেই তপ্ত গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। এরই মধ্যে ফের বাড়ছে তাপমাত্রা। ২১ এপ্রিলের পর থেকে পশ্চিমের কিছু কিছু জেলায় সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি তৈরী হতে পারে।

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার,জলপাইগুড়ি জেলায়। দুই দিনাজপুর এবং মালদায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

মৌসম ভবন জানিয়েছে, বিহারের পূর্বাংশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরেই বৃষ্টি হচ্ছে উত্তরে। চলতি সপ্তাহে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদও চড়তে পারে।                                                           

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget