এক্সপ্লোর

Weather Today: রবিবারেও রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা? ভারী বর্ষণের চোখ রাঙানি উত্তরবঙ্গে

West Bengal Weather Updates: জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা: কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) সম্ভাবনা। তবে তার জেরে গরম খুব একটা কমবে না। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস রয়েছে। 

শনিবারই কালবৈশাখীর (Kalbaishaki) ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিতে ভিজেছিল শহর (City)। বিপর্যস্ত শহরের উত্তর থেকে দক্ষিণ। ব্যাহত হয়েছে বিমান ও মেট্রো পরিষেবা। শহরের বিভিন্ন রাস্তায় গাছ পড়ে বিপত্তি হয়েছে। এরইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। 

গতকালের প্রবল বৃষ্টিতে ভাসল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গাছ পড়ে বহু জায়গায় বিপত্তিও ঘটেছে। হুগলি ও পূর্ব বর্ধমানে গাছ পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এক জনের মৃত্যু হয়েছে। কোথাও ভেঙে পড়েছে মোবাইল ফোনের টাওয়ার, কোথাও আবার বিঘ্ন ঘটেছে ট্রেন চলাচলে। এক ঘণ্টা বন্ধ ছিল হাওড়া-কলকাতা ফেরি চলাচলও।

আরও পড়ুন, DPL-এ বন্ধ ১টি ইউনিট, বিদ্যুত্‍ পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দুর্গাপুরে

জেলায় জেলায় ঝড়ের চিত্র                         

আধ ঘণ্টার বেশি সময় ধরে তুমুল বৃষ্টি, ঝড়ে লন্ডভন্ড হয়েছে শহরের একাধিক এলাকা। সব মিলিয়ে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। পূর্ব বর্ধমান ও হুগলিতে ঝড়ে গাছ পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিতে ছিঁড়ে পড়া তারে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।   

পূর্ব মেদিনীপুরের হলদিয়া, মহিষাদল, তমলুকে বিকেলেই তুমুল বৃষ্টি। বহু জায়গায় ঝোড়ো হাওয়ার জেরে রাস্তার ওপর উপড়ে পড়ে গাছ।  গাছ উপড়ে পড়ে বিঘ্ন ঘটে রেল পরিষেবাতেও। রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশনে বেলুড়, ডানকুনি, কামারকুণ্ডু, ভট্টনগরে ওভারহেড লাইনে পাওয়ার অফ হয়ে বিপত্তি ঘটে। 

শেওড়াফুলি, ব্যান্ডেল, কামারগাছিতে ওভারহেড তারে গাছ ভেঙে পড়ে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরেও গাছ ভেঙে পড়ে ওভারহেড তারে। হাওড়া ও শিয়ালদায় আটকে পড়ে রাজধানী। তুমুল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ার পাশাপাশি, ভেঙে পড়ে মোবাইল ফোনের টাওয়ার। 

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget