এক্সপ্লোর

Weather Today: বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টিতে ভাসতে চলেছে এই জেলাগুলি! শিলাবৃষ্টির চরম আশঙ্কা! আজ থেকেই দুর্যোগ?

একের পর পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে আবহাওয়া বদল। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ফাল্গুনের শুরুতেই শিলাবৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গনা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা, সঙ্গে রাজস্থান ও অসমে জোড়া ঘূর্ণাবর্ত। 
দোসর একের পর পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে আবহাওয়া বদল। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। শিলাবৃষ্টি ও বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। বর্ধমানের গলসিতে শিলাবৃষ্টি হয়েছে। এ ছাড়াও, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। উপকূলবর্তী জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা। বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। আজ বৃহস্পতিবার ও শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রাজ্যজুড়ে বৃষ্টিতে রবি শস্যের ক্ষতির আশঙ্কা। আলু চাষে সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মনে করছেন কৃষি বিজ্ঞানীরা। 

আপাতত একটানা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। বৃষ্টিপাত  চলবে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনি ও রবিবার। 

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে দক্ষিণবঙ্গে আজ শিলা বৃষ্টি ,বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি জেলাতে। কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো বাতাস বইবে।

শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব-পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ২৪ পরগনা হুগলি ও নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস হওয়ার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা। 

উত্তরবঙ্গে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলায়। আগামীকাল থেকে জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বৃহস্পতিবার মালদা জেলাতে বৃষ্টির সম্ভাবনা।

কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ; কখনো পুরোপুরি মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার  ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। বিক্ষিপ্তভাবে টানা চার দিন বৃষ্টি হলেও তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। সর্বনিম্ন তাপমাত্রা নতুন করে উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Weather Update: 'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
West Bengal News Live Updates: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
ED Raid in Kolkata: সকাল সকাল ইডি হানা কলকাতা সহ ৪ জায়গায়, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ
সকাল সকাল ইডি হানা কলকাতা সহ ৪ জায়গায়, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৩.১১.২০২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৩.১১.২০২৬)। বাম-কংগ্রেস-তৃণমূল, পুরভোটে বিজেপি-বিরোধী সবদলকে একসঙ্গে লড়ার ডাক কংগ্রেসের
Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget