এক্সপ্লোর

West Bengal Weather : অতি গভীর নিম্নচাপের প্রভাবে প্রবল দুর্যোগ, ফুলে ফেঁপে উঠছে সাগর-নদী

Heavy Rain In Kolkata And districts : ভারী বৃষ্টি থামার নাম নেই। অবিরাম বর্ষণে ভিজছে শহর থেকে শহরতলি।  সারারাত ভারী বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া ও হুগলিতে।

কলকাতা : বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় কাল রাত থেকেই শুরু প্রবল দুর্যোগ। ভারী বৃষ্টি থামার নাম নেই। অবিরাম বর্ষণে ভিজছে শহর থেকে শহরতলি।  সারারাত ভারী বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া ও হুগলিতে।

জেলায় জেলায় ভারী বৃষ্টি রাতভর 
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে সরতে সরতে তা উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড হয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে এগোবে।  তার প্রভাবে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জুলাইয়ে রাজ্যে বৃষ্টির ঘাটতিতে কৃষিক্ষেত্রে যে অশনি সঙ্কেত তৈরি হয়েছিল, এই কদিনের বৃষ্টিতে চাষবাসে  অনেকটাই সুবিধা হবে। 

দিঘায় শুরু প্রবল বৃষ্টি
নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই সৈকত শহর দিঘায় শুরু প্রবল বৃষ্টি। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। গতকাল থেকেই উপকূরবর্তী জায়গায় ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কতামূলক প্রচার হয়। মাঝ সমুদ্র থেকে তীরে ফিরতে গিয়ে ঘটে যায় ভয়াবহ ট্রলার দুর্ঘটনা। 

আবহাওয়ার উন্নতির সম্ভাবনা 
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শনিবার কলকাতায় আবহাওয়ার উন্নতি হবে। কমবে বৃষ্টি। আবহাওয়া দফতর জানাচ্ছে,  অতি গভীর নিম্নচাপ গতকালই স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে ওড়িশা থেকে ঝাড়খণ্ডের দিকে সরছে। এর প্রভাবে শনিবারও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

আরও পড়ুন :

অতি গভীর নিম্নচাপের প্রভাবে প্রবল দুর্যোগ, ফুলে ফেঁপে উঠছে সাগর-নদী                                                         

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget