এক্সপ্লোর

Weather Update : নিম্নচাপ কি সরে গেল অন্যদিকে? কলকাতায় 'পচা-ভাদ্রের' গরম? আবহাওয়া দফতরের বড় আপডেট

West Bengal Weather Update : বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে  মূলত পশ্চিমের জেলাগুলিতে। মাঝারি বৃষ্টির সর্তকতা রয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান , বীরভূম জেলাতে।

কলকাতা : ভাদ্রের প্যাচপ্যাচে গরমের মধ্যেই বৃষ্টি কমার ইঙ্গিত। আবহাওয়া দফতর সূত্রের খবর, বুধবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। ভারী বৃষ্টি হবে উত্তরের কিছু জেলায়।  

আবহাওয়া দফতর জানাচ্ছে,  বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের নিম্নচাপ এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। বৃহস্পতিবারের মধ্যে ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহার ,উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের দিকে অবস্থান করবে নিম্নচাপ। এর ফলে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে। তবে এর প্রভাবে বাংলায় বৃষ্টি হওয়ার আশঙ্কা কমই। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

 বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে  মূলত পশ্চিমের জেলাগুলিতে। মাঝারি বৃষ্টির সর্তকতা রয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান , বীরভূম জেলাতে। পশ্চিমের দিকের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলাতে। পরশু শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

 উত্তরবঙ্গের আবহাওয়া 

বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর দিনাজপুরে।

কলকাতার আবহাওয়া 

কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।  মূলত মেঘলা আকাশ থাকবে কলকাতায় । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। নিম্নচাপের প্রভাবে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবারও।  

আরও পড়ুন, সিভিক ভলান্টিয়ার হয়েও কীভাবে এত দাপট? সঞ্জয়ের নাম জিজ্ঞেস করতেই দৌড় ASI-এর 

সেরা শিরোনাম

Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget