এক্সপ্লোর

Weather Update : শীতের আগমনীর মাঝেই হবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সপ্তাহান্তে কোন কোন জেলায় দুর্যোগ?

West Bengal Weather: আবহাওয়া দফতরের অনুমান, দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে আবহাওয়ার বদল হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।


কলকাতা : দক্ষিণ আন্দামান সাগরের ( South Andaman Sea ) ঘূর্ণাবর্ত  ( Cyclone ) নিম্নচাপ হয়েছে। আবহাওয়া দফতরের অনুমান, ২৯ তারিখ এই নিম্নচাপ ( Depression ) শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। প্রাথমিকভাবে এর অভিমুখ উত্তর পশ্চিম দিক অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূল।‌ এরপরের ৪৮ ঘন্টায় তা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর গতিপথ পরিবর্তন করে উত্তর বঙ্গোপসাগরের দিকে অভিমুখ হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের অনুমান, দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে আবহাওয়ার বদল হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। তার আগে আপাতত এই শীতের আমেজ বজায় থাকবে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। সেখানে কার্যত শীতের অনুকূল পরিস্থিতিই রয়েছে । ইতিমধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম পশ্চিমের জেলাতেও।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশই বজায় থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ডিসেম্বরের শুরুর দিকে দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলায় একই রকম শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন। 

কলকাতার আবহাওয়া 

কলকাতায় মঙ্গলবার পরিস্কার আকাশ। আপাতত একই রকম রাতের তাপমাত্রা। সকাল ও সন্ধ্যা শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে গরম হবে। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা। কলকাতায় মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। 

নভেম্বরের শেষ ক’দিনে ভারী বৃষ্টি ও হালকা ঝড়ের সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ৩০ শে নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের আন্দামানসাগরে যেতে নিষেধ করা হয়েছে। 

আগামী ৭ দিন কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
28-Nov 20.0 29.0 Weather Update : শীতের আগমনীর মাঝেই হবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সপ্তাহান্তে কোন কোন জেলায় দুর্যোগ? Partly cloudy sky
29-Nov 20.0 29.0 Weather Update : শীতের আগমনীর মাঝেই হবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সপ্তাহান্তে কোন কোন জেলায় দুর্যোগ? Partly cloudy sky
30-Nov 20.0 30.0 Weather Update : শীতের আগমনীর মাঝেই হবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সপ্তাহান্তে কোন কোন জেলায় দুর্যোগ? Partly cloudy sky
01-Dec 21.0 30.0 Weather Update : শীতের আগমনীর মাঝেই হবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সপ্তাহান্তে কোন কোন জেলায় দুর্যোগ? Partly cloudy sky
02-Dec 22.0 29.0 Weather Update : শীতের আগমনীর মাঝেই হবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সপ্তাহান্তে কোন কোন জেলায় দুর্যোগ? Generally cloudy sky
03-Dec 22.0 29.0 Weather Update : শীতের আগমনীর মাঝেই হবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সপ্তাহান্তে কোন কোন জেলায় দুর্যোগ? Generally cloudy sky
04-Dec 22.0 29.0 Weather Update : শীতের আগমনীর মাঝেই হবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সপ্তাহান্তে কোন কোন জেলায় দুর্যোগ? Generally cloudy sky

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন :

কলকাতায় কখন মঞ্চে উঠবেন শাহ? ভোটকে পাখির চোখ করে কখন কী কর্মসূচি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget