এক্সপ্লোর

West Bengal Weather : হাঁসফাঁস ধরা গরম পড়তে আর দেরি নেই, কবে থেকে চড়বে পারদ? জানাল আবহাওয়া দফতর

Weather Update 9 March : শনিবার থেকেই  শুষ্ক আবহাওয়াই থাকবে মূলত।  রবিবারের পর ফের বাড়বে তাপমাত্রা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : হালকা হাওয়ার শিরশিরানিতে কেটেছে শিবরাত্রির রাত। তেতেপুড়ে গলা শুকিয়ে কাঠ হয়নি উপবাস করতে গিয়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় রাজ্যের বেশিরভাগ অংশে উত্তর পশ্চিমের এই হাওয়া বইবে। উল্লেখযোগ্য পরিবর্তন হবে না তাপমাত্রার।  সকাল ও সন্ধ্যার আবহাওয়া থাকবে মনোরম।  বেলা বাড়লে, গরম বাড়বে বলে জানিয়েছে হাওয়া-অফিস। 

পূর্বাভাস অনুসারে, দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশই বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার থেকেই  শুষ্ক আবহাওয়াই থাকবে মূলত। উত্তর-পশ্চিমের হালকা শীতল হাওয়ায় খুব সামান্য হলেও তাপমাত্রা নামবে। তবে খুব  উল্লেখযোগ্য পরিবর্তন হবে না  তাপমাত্রার। রবিবারের পর ফের বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শুরুতেই বেশ কিছুটা বেড়ে যেতে পারে। 

উত্তরবঙ্গে আজ ও কাল দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পার্বত্য পশ্চিমবঙ্গে। শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়াই থাকবে প্রধানত। তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না উত্তরেও। তবে রবিবার থেকে এখানেও  ক্রমশ চড়বে পারদ।

 ফাল্গুনের শেষবেলায় কলকাতার আবহাওয়া বেশ কয়েকদিন ধরেই বেশ মনোরম। কলকাতায় শনিবারও ২০‘র নিচে নেমেছে পারদ। দিনভর পরিষ্কার আকাশই থাকছে উইকএন্ডে। সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে, তবে তা অসহনীয় পর্যায়ে যাবে না ।

আগামী দু'দিন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না মহানগরেও। রবিবার থেকে সামান্য বাড়বে উষ্ণতা। বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে।  শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। 

আগামী ৭ দিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে ? কী জানাল আইএমডি ? 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
09-Mar 20.0 31.0 West Bengal Weather : হাঁসফাঁস ধরা গরম পড়তে আর দেরি নেই, কবে থেকে চড়বে পারদ? জানাল আবহাওয়া দফতর Mainly Clear sky
10-Mar 20.0 31.0 West Bengal Weather : হাঁসফাঁস ধরা গরম পড়তে আর দেরি নেই, কবে থেকে চড়বে পারদ? জানাল আবহাওয়া দফতর Mainly Clear sky
11-Mar 20.0 32.0 West Bengal Weather : হাঁসফাঁস ধরা গরম পড়তে আর দেরি নেই, কবে থেকে চড়বে পারদ? জানাল আবহাওয়া দফতর Mainly Clear sky
12-Mar 21.0 33.0 West Bengal Weather : হাঁসফাঁস ধরা গরম পড়তে আর দেরি নেই, কবে থেকে চড়বে পারদ? জানাল আবহাওয়া দফতর Mainly Clear sky
13-Mar 23.0 33.0 West Bengal Weather : হাঁসফাঁস ধরা গরম পড়তে আর দেরি নেই, কবে থেকে চড়বে পারদ? জানাল আবহাওয়া দফতর Mainly Clear sky
14-Mar 24.0 34.0 West Bengal Weather : হাঁসফাঁস ধরা গরম পড়তে আর দেরি নেই, কবে থেকে চড়বে পারদ? জানাল আবহাওয়া দফতর Partly cloudy sky
15-Mar 24.0 34.0 West Bengal Weather : হাঁসফাঁস ধরা গরম পড়তে আর দেরি নেই, কবে থেকে চড়বে পারদ? জানাল আবহাওয়া দফতর Partly cloudy sky

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Abhijit Ganguly: নজরে নির্বাচন, প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget