এক্সপ্লোর

Weather Update : আজই ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে ! তারপরই কি বাংলাজুড়ে আবহাওয়ার পরিবর্তন?

তাপমাত্রা সামান্য বাড়লেও কলকাতায় সোমবার জমিয়ে শীতের আমেজ। শহরে মঙ্গলবার তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  সংক্রান্তিতে জাঁকিয়ে শীত উপভোগ করবে বঙ্গ। জানাল আবহাওয়া দফতর। পৌষের শুরুতে একটু একটু করে বাড়বে তাপমাত্রা।  এভাবে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তারপর ফের একবার জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে বড়দিনের আগে। 

গতকালের তুলনায় তাপমাত্রা সামান্য বাড়লেও কলকাতায় সোমবার জমিয়ে শীতের আমেজ। শহরে মঙ্গলবার তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের বেশ কিছুটা নিচে। ১৮ ডিসেম্বর পর্যন্ত শীতের এই স্পেল। কাল থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। সপ্তাহের শেষে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ফের নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সোমবার সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাডু উপকূলের দিকে। তাই বঙ্গের আবহাওয়ায় এই নিম্নচাপের প্রভাব আদৌ পড়ার কথা নয়। অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা হচ্ছে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে ফের তুষারপাত হতে পারে সোম ও মঙ্গলবার।  উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় তাপমাত্রা বেশ কিছুটা কমে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। 

মঙ্গলবার থেকে পারদ হবে ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। শনিবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তবে বুধবার পর্যন্ত বজায় থাকবে শীতের আমেজ। এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দু-একটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা থাকতে পারে। বুধবারের পর আংশিক মেঘলা আকাশ থাকতে পারে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। এই সপ্তাহের শেষে শনি ও রবিবার মেঘলা আকাশ থাকবে  কয়েকটি জেলায়।

শনিবার থেকে বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায়।  বুধবারের পর থেকেই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা এই দুই পার্বত্য জেলায়। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বুধবার পর্যন্ত শীতের আমেজ বেশি থাকবে। মঙ্গলবার থেকে শনিবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Contai Co-operative Election: কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট; শুভেন্দু-গড়ে ধরাশায়ী বিজেপি, উড়ল সবুজ আবির

সেরা শিরোনাম

Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget