এক্সপ্লোর

Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও বাড়বে অস্বস্তি, বৃষ্টিরও সম্ভাবনা নেই

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। কী বলছে হাওয়া অফিস ?

কলকাতা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তি আরও বাড়বে।  দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। আপাতত বৃষ্টি কোনও সম্ভাবনা নেই। সপ্তাহব্যাপী এরকম অবস্থা চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Office)। অসহ্য গরমে নাজেহাল বঙ্গবাসী।

মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য। পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা অস্বস্তি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জ্বালা ধরানো গরমের দাপট অব্যাহত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি।আবহাওয়া দফতরের সূত্রে খবর,কলকাতায় আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে। কার্যত ফুটছে পুরুলিয়া। সেখানে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তাপমাত্রা।তীব্র তাপদাহে নাজেহাল পুরুলিয়াবাসী। রোদের দাপটে বেশিরভাগ মানুষই ঘরবন্দি। কাজের জন্য যাঁদের বেরোতে হচ্ছে, তাঁরা নাক, মুখ ঢেকে ছাতা মাথায় নিয়ে বাইরে বেরোচ্ছেন। তাপমাত্রা চল্লিশের কোঠা না ছুঁলেও, একই ছবি রাঢ় বাংলার আরেক জেলা বাঁকুড়াতেও। চিড়বিড়ানি গরমে হাঁসফাঁস অবস্থা বাঁকুড়াবাসীর।

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

দুর্গাপুরেও তাপের দাপটে প্রাণ ওষ্ঠাগত। তাপমাত্রা প্রায় চল্লিশ ছুঁইছুঁই। কাজের দিনেও দুর্গাপুর শিল্পাঞ্চলের রাস্তা একটু বেলা বাড়তেই কার্যত সুনসান। আসানসোলে ধরা পড়েছে দহনজ্বালার একই ছবি। শিল্পাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই।  বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি থাকায় চরম অস্বস্তিকর আবহাওয়া। দরদরিয়ে ঘাম। খুব জরুরি কাজ থাকলে রাস্তায় বের হচ্ছেন লোকজন, কাপড়ে মুখ ঢেকে, ছাতা হাতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে লু বইতে পারে। শনিবারও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং নদিয়ায়। শনিবার ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেও লু বইতে পারে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও মালদায়। 

আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?

দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।   
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।  
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ সেলসিয়াস।

জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।  

আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?

বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
 নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও?
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও?
TMC News: 'ঢাকার নার্সিংহোমে টাকা ঢেলেছেন প্রভাবশালী তৃণমূল নেতা', বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপে যুক্তর অভিযোগ!
'ঢাকার নার্সিংহোমে টাকা ঢেলেছেন প্রভাবশালী তৃণমূল নেতা', বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপে যুক্তর অভিযোগ!
Koel Mallick: কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের
কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের "আমি এটুকু বলতে পারি.."
Mamata Banerjee: 'যাঁরা যাচ্ছেন, তাঁরা কিন্তু আমাদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখছেন', কাদের দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
'যাঁরা যাচ্ছেন, তাঁরা কিন্তু আমাদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখছেন', কাদের দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget