এক্সপ্লোর

Weather Update: কিছুক্ষণের মধ্যেই প্রবল ঝড়বৃষ্টি, সঙ্গে বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা! কোথায় দুর্যোগের আশঙ্কা আজ?

West Bengal Weather: শনিবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। এমনকী, শিলাবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস করা হল।

কলকাতা: সকাল থেকে রাজ্যের সর্বত্র আকাশের মুখ ভার। কখনও সখনও রোদের ঝলকানি দেখা গেলেও, মাঝে মধ্যেই আকাশ ঢাকা পড়েছে মেঘে। বিকেলের পর কি ফের ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে? বড় পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

শুক্রবার রাতে প্রবল ঝড়বৃষ্টি হয়েছিল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। ঝড়ে লণ্ডভণ্ড হয়েছিল একাধিক জেলা। শনিবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। এমনকী, শিলাবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস করা হল।

আবহাওয়া দফতর জানিয়েছে, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে বয়ে যেতে পারে ঝড়। কালবৈশাখীর মতোই ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস করা হয়েছে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। তবে অন্যান্য জেলাগুলিতে ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার।

চৈত্রের শেষে বাংলার আকাশে দুর্যোগ। শুক্রবার গভীর রাতে বৃষ্টিতে ভিজেছে কলকাতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলাতেই। কলকাতা বিমানবন্দর এলাকাতেও ভারী বৃষ্টিপাত হয়। সঙ্গে ছিল ঝড়ের দাপট। যে কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিমান নামতে দেরি হয়।

আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিলই। সেই মতো শুক্রবারও হয়েছে ঝড়বৃষ্টি। আবহাওয়া দফতর বলছে, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত চলতে পারে এই পরিস্থিতি। তারপরে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই কারণেই উত্তর থেকে দক্ষিণ, সমস্ত জায়গাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী বেশ কয়েকটা দিন চলবে এই পরিস্থিতি। 

সমুদ্রে মাঝে মধ্যেই বইছে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর এবং হুগলিতে আবহাওয়া খারাপ হতে পারে। শুধু বৃষ্টি নয়, পাশাপাশি জারি করা হয়েছে শিলাবৃষ্টির সতর্কতাও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
Hamim Mondal Case: 'আমাদের বাংলাদেশ থেকে মদত করে', বাড়িতে আর কী কী 'গোপন কথা' বলেছিল এই 'বোরখাওয়ালি'?
'আমাদের বাংলাদেশ থেকে মদত করে', বাড়িতে আর কী কী 'গোপন কথা' বলেছিল এই 'বোরখাওয়ালি'?
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
Accident News : কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget