এক্সপ্লোর

Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই উত্তাল হাওয়া, তুমুল বৃষ্টি, কলকাতা সহ এই জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া অফিস

বেশ কিছু জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

কলকাতা : উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। ২৯ এপ্রিল ভোটের দ্বিতীয় দফার দিন থেকে ৪ মে, ভোটের ফল বেরনোর দিন পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানানো হয়েছে। বেশ কিছু জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

২৯ এপ্রিল: ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায় 

ভোটের শেষ দফায় আজ কলকাতাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।  এছাড়া দক্ষিণবঙ্গে সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে । হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় হতে পারে শিলাবৃষ্টিও। 

৩০ এপ্রিল: ভারী বৃষ্টির সম্ভাবনা তিন জেলায়

বুধবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এক বা দুই জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন :  Bengal 2nd phase election live updates : ৭ জেলা, ১৪২ বিধানসভা আসনে ভোট আজ ! কোন কোন কেন্দ্র থেকে সকালেই এল বড় খবর?

১ মে: দার্জিলিং-কালিম্পংতেও বাড়বে বৃষ্টির দাপট

বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

২ মে: ঝড়বৃষ্টির প্রভাব আরও বাড়বে

শুক্রবারও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

৩ মে: একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বহু জায়গায় বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলার কিছু অংশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে বলে পূর্বাভাস।

৪ মে: বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা অব্যাহত

রবিবারও উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সের জেলাগুলিতে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।

 কী কী ক্ষতির আশঙ্কা?

আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রপাতের জেরে খোলা জায়গায় বিপদের সম্ভাবনা রয়েছে। কাঁচা বাড়ি, অস্থায়ী কাঠামো এবং গাছের ডাল ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃষিজমি ও উদ্যানপালনেও প্রভাব পড়তে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে গিয়ে যান চলাচলেও সমস্যা তৈরি হতে পারে।

সাধারণ মানুষকে কী পরামর্শ?

খারাপ আবহাওয়ার সময় নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বজ্রপাতের সময় গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল কাঠামোর নিচে আশ্রয় না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জলাশয়ের কাছ থেকেও দূরে থাকতে বলা হয়েছে। প্রয়োজনে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে বলেও জানানো হয়েছে।

সেরা শিরোনাম

News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
Kolkata News: পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget