এক্সপ্লোর

West Bengal Weather Update : আসছে ঝমঝমিয়ে বৃষ্টি, যে কোনও মুহূর্তে কালবৈশাখী, তোলপাড় হবে এই ৭ জেলা

Weather Today : শিলা বৃষ্টিসহ কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গের সাত জেলায়। সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম ও উপকূলের পাঁচ জেলায়।

সঞ্চয়ন মিত্র, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আকাশ কালো। বেপাত্তা রোদ। মেঘলা আকাশে ঘুম ভাঙল শহরের ( Kolkata Weather ) । সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা দিল আবহাওয়া দফতর ( Weather Office ) । আগামীবাল, মঙ্গলবার আরও বাড়বে বৃষ্টি ও ঝড়ের গতিবেগ। শিলা বৃষ্টিসহ কালবৈশাখীর boisakhi ) ( Kalসম্ভাবনা দক্ষিণবঙ্গের ( South Bengal )সাত জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে ( North Bengal ) শুষ্ক আবহাওয়া। বুধবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই-তিন জেলায়।

সোমবারের আবহাওয়ার পূর্বাভাস 

সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম ও উপকূলের পাঁচ জেলায়। মূলত মেঘলা আকাশ, দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে সোমবার। 

মঙ্গলবার বাড়বে ঝড়-বৃষ্টি

মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে, সঙ্গে হবে ঝড়।  কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও দুই বর্ধমানে ।  শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ১০ জেলায়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আবহাওয়া দফতর আরও জানাচ্ছে,  মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে।  হুগলি, হাওড়া ও কলকাতাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে। শিলাবৃষ্টি হতে পারে কলকাতা-হাওড়াতেও। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। 

বুধবার সব জেলাতেই বৃষ্টি

বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে।  বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবার সম্ভাবনা রয়েছে। তবে বৃহষ্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে। তবে উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে অপেক্ষাকৃত শুষ্ক আবহাওয়াই   

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহবিদদের। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আংশিক মেঘলা আকাশে থাকলেও ভারী বর্ষণের সতর্কবার্তা নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গের দুই তিন জেলাতে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি মালদা ও দিনাজপুরে। 

কলকাতার আবহাওয়া

কলকাতায় মূলত মেঘলা আকাশই থাকবে। বিকেল বা সন্ধের দিকে কালবৈশাখী আসতে পারে। সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতাতেও। দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কলকাতায় ।  সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সোম , মঙ্গল ও বুধবার।  অক্ষরেখা রয়েছে বিদর্ভ থেকে কেরল পর্যন্ত।

আরও পড়ুন :                 

গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত ২, হাসপাতালে যুঝছেন ১৫ জন 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget