এক্সপ্লোর

West Bengal Weather Update : আকাশে ঘন কালো মেঘ, আজ ও কাল ভারী বৃষ্টি এই ৭ জেলায়

West Bengal District Rain Alert : উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Rain) বৃষ্টি বাড়ার কথা ছিলই । সেই মতোই আবহাওয়া দফতরের (IMD)  পূর্বাভাস, সোম ও মঙ্গল অবিরাম ভিজবে দক্ষিণবঙ্গ। এর মধ্যে সাত জেলায় ভারী বৃষ্টিপাতের (Heavy rain) সম্ভাবনা রয়েছে। এই দুই দিন কলকাতার (kolkata) আকাশও মূলত মেঘলাই থাকবে।

কোথাও কোথাও ভারী বৃষ্টি হলেও প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

মৌসুমী অক্ষরেখার অবস্থান এখন কোথায়

বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া-অফিস। সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে। ইতিমধ্যেই তা উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও বিহারের মুজফ্ফরপুর ও বাংলার মালদার ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

আজ ও কাল কোথায় কোথায় ভারী বৃষ্টি

আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার প্রভাবে সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েক জেলায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া,  মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়। বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

পাহাড়ে জমিয়ে বৃষ্টি

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। 
সোম ও মঙ্গল এই দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। সোমবার অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। মঙ্গলবারে অতি ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে।

মহানগরের আবহাওয়া

কলকাতায় মূলত মেঘলা আকাশই থাকবে। আগামী দু তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৫.৩ মিলিমিটার।  

আরও পড়ুন :

 ভয়ঙ্কর দুর্ভিক্ষের হাত থেকে বর্ধমানকে রক্ষা করেছিলেন শিব, পড়ুন ১০৮ শিবমন্দিরের মাহাত্ম্য 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

সেরা শিরোনাম

JP Nadda Convoy Attack : নাড্ডার কনভয়ে বিপজ্জনক হামলা, পুরনো মামলায় গ্রেফতার ডায়মন্ড হারবারের আরেক তৃণমূল নেতা
নাড্ডার কনভয়ে বিপজ্জনক হামলা, পুরনো মামলায় গ্রেফতার ডায়মন্ড হারবারের আরেক তৃণমূল নেতা
Weather Update : সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
Kharagpur Station: প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
Dhrubajyoti Basu arrested : ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget