এক্সপ্লোর

India vs Australia: চার স্পিনারের ছকেই অজ়ি-বধের পরিকল্পনা, সেমিফাইনালে টস হেরে প্রথমে বোলিং করবে ভারত

Champions Trophy 2025: এই নিয়ে মাত্র দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হচ্ছে।

দুবাই: রোহিত শর্মার (Rohit Sharma) টসভাগ্য বা দুর্ভাগ্য যেন বদলাতেই চাইছে না। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সেমিফাইনালে ফের একবার টসে হারলেন তিনি। এই নিয়ে নাগাড়ে ১৪ বার। ভারতের বিরুদ্ধে (India vs Australia) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অজ়ি অধিনায়ক স্টিভ স্মিথ। ভারতীয় দলের একাদশ নিয়ে অনেক জল্পনা ছিল। তবে কোনওরকম বদল না ঘটিয়ে এক একাদশ নিয়েই মাঠে নামছে ভারত। অর্থাৎ চতুর্থ স্পিনার হিসাবে ফের একবার সুযোগ পাচ্ছেন বরুণ চক্রবর্তী।

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে বরুণ চক্রবর্তী ভারতের হয়ে মাঠে নামেননি। তবে নিয়মরক্ষার নিউজ়িল্যান্ড ম্যাচে খেলার সুযোগ পান বরুণ। আর সেই সুযোগ দুই হাতে লুফে নেন তিনি। ভারতের 'মিস্ট্রি স্পিনার'-র ভেল্কিতে কুপোকাত হয়েছিল কিউয়িরা। তবে সেমিফাইনালে মহম্মদ শামিকে একমাত্র বিশেষজ্ঞ ফাস্ট বোলার হিসাবে খেলানোর ঝুঁকি ভারতীয় দল নেবে কি না, সেই নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। ম্যাচের টসে কিন্তু রোহিত জানিয়ে দিলেন তিনি গত ম্যাচে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই আবার শুরু করতে চান। আর টস হেরে বোলিং হোক বা ব্যাটিং, তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন না। বরং টস জিতে কী করা উচিত, সেই নিয়ে তিনি সন্দিহান ছিলেন।

 

টসের সময় রোহিতকে বলতে শোনা যায়, 'আমি দুইই (ব্যাট হোক বা বল) করার জন্য প্রস্তুত ছিলাম। মাথা দ্বিধাবিভক্ত থাকলে, টস হারাটাই বরং ভাল। এই মাঠের পিচগুলি নিজেদের চরিত্র বদলাতে থাকে। ভাল ক্রিকেট খেলাটা অত্যন্ত জরুরি। আমরা বিগত তিন ম্যাচেই ভাল খেলেছি এবং সেই ধারাটাই বজায় রাখার চেষ্টা করব। নিঃসন্দেহে ম্যাচটা চ্যালেঞ্জিং হবে। তবে আমরা গত ম্যাচে যেখানে শেষ করেছিলাম, ওইখান থেকেই আবার শুরু করতে চাই। (নিউজ়িল্যান্ড ম্যাচের) একই দল নিয়ে মাঠে নামছি। আমরা প্রথমে বল করব, তাই যতটা সম্ভব কম রানে ওদের আটকে রাখাটাই আমাদের লক্ষ্য হবে।' অস্ট্রেলিয়া অবশ্য নিজেদের একাদশে দুই বদল ঘটিয়েছে। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ম্যাট শর্টের বদলে সুযোগ পেলেন কুপার কনোলি এবং তনবীর সাঙ্গাকে স্পেনসার জনসনের বদলে খেলানো হচ্ছে।  

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, ম্যাচ চলাকালীন আবহাওয়া কেমন থাকবে? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
India vs Bangldesh: বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই
বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget