এক্সপ্লোর

West Bengal Weather: বাড়বে বৃষ্টির তোড়, চলবে জলযন্ত্রণা, আরও ৬ দিন এই এলাকাগুলিতে তুমুল দুর্যোগ, IMD র বড় আপডেট

West Bengal Weather : আরও কয়েকদিন বৃষ্টি হলে কী হবে প্রমাদ গুণছেন মানুষ। তবে কি বৃষ্টি চলবে আরও কিছুদিন? আরও বেহাল হবে রাস্তাঘাটের অবস্থা? দেখে নেওয়া যাক কী বলছে আইএমডি। 

কলকাতা: সোমবার থেকে অঝোর ধারায় ভিজছে কলকাতা। টানা বৃষ্টিতে জল থৈ থৈ শহর থেকে জেলা। শহরের বিভিন্ন এলাকা জলের নিচে। এক দিনের বৃষ্টিতেই যদি এমন অবস্থা হয়, তাহলে আরও কয়েকদিন বৃষ্টি হলে কী হবে প্রমাদ গুণছেন মানুষ। তবে কি বৃষ্টি চলবে আরও কিছুদিন? আরও বেহাল হবে রাস্তাঘাটের অবস্থা? দেখে নেওয়া যাক কী বলছে আইএমডি। 

কী বলছে আইএমডি               

আজ , ৯ জুলাই, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ বজ্রপাতের সম্ভাবনা খুবই কম। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত  (৭-১১ সেমি) হতে পারে। এছাড়াও, দক্ষিণবঙ্গের সব জেলায় এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া (গতি ৩০-৪০ কিমি/ঘন্টা) বইতে পারে। উত্তরবঙ্গের সমস্ত জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাত হতে পারে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি কমতে পারে।  অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রপাতের সম্ভাবনা খুবই কম। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিনও বজ্রপাতের সম্ভাবনা খুবই কম। শুক্রবার এমনই হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে। 

আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। দক্ষিণবঙ্গের  বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 

আবহাওয়া দফতরের আশঙ্কা -                        

দক্ষিণবঙ্গে তীব্র বৃষ্টিপাত হতে পারে।  নিচু এলাকায় জল জমে রয়েছে।  আন্ডারপাস রাস্তাগুলির অবস্থা বেহাল।   শহরাঞ্চলে কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হতে পারে।কাঁচা রাস্তার কিছু ক্ষতি হয়েছে ।  নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। মাঠের বাগান ফসল এবং শাকসবজির কিছু ক্ষতি হয়েছে।  আবহাওয়া দফতরের পরমর্শ,  তীব্র বৃষ্টিপাত/বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। জমা জলের মধ্য দিয়ে চলাচল এড়িয়ে চলুন।  গাছ/বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলুন । বজ্রপাতের সময় সতর্ক থাকুন।  চাষিদের এখন সার এবং কীটনাশক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে আইএমডি। 

West Bengal Weather: বাড়বে বৃষ্টির তোড়, চলবে জলযন্ত্রণা, আরও ৬ দিন এই এলাকাগুলিতে তুমুল দুর্যোগ, IMD র বড় আপডেট

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget