এক্সপ্লোর

Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা

Weather Update: দক্ষিণবঙ্গজুড়ে লাল, কমল এবং হলুদ - তিন ধরনের সতর্কতাই জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস।

কলকাতা : আজ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে লাল সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। এই দুই জেলাত দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি, অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর - এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে। ৭ থেকে ২০ সেন্টিমিটার অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতাও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে কিছু জায়গায় ঝড় হতে পারে। আবার কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। দক্ষিণবঙ্গজুড়ে লাল, কমল এবং হলুদ - তিন ধরনের সতর্কতাই জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। 

আগামীকালও দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অতিরিক্ত ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায়। ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে। জারি হয়েছে লাল সতর্কতা। অন্যদিকে, পুরুলিয়া ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এইসব জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামীকাল ১৩ অগস্ট বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতাও। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা - এই দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

TET Exam: প্রাথমিক-উচ্চ প্রাথমিকে কর্মরত এই সব শিক্ষকের টেট পাস বাধ্যতামূলক, জারি নির্দেশিকা
প্রাথমিক-উচ্চ প্রাথমিকে কর্মরত এই সব শিক্ষকের টেট পাস বাধ্যতামূলক, জারি নির্দেশিকা
West Bengal Live Update: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
Titagarh News: সিগারেটের দাম নিয়ে বচসার জেরে টিটাগড়ে খুন দোকানদার
সিগারেটের দাম নিয়ে বচসার জেরে টিটাগড়ে খুন দোকানদার
Surendra Nath College: সুরেন্দ্রনাথ ল'কলেজে ভাইস প্রিন্সিপাল ইস্তফা দিতেই কলেজে শুদ্ধিকরণ, কী প্রতিক্রিয়া কৌস্তভের ?
সুরেন্দ্রনাথ ল'কলেজে ভাইস প্রিন্সিপাল ইস্তফা দিতেই কলেজে শুদ্ধিকরণ, কী প্রতিক্রিয়া কৌস্তভের ? "সম্পূর্ণটা ওঁর স্বেচ্ছাচারীতার উপরে চলত"
Advertisement

ভিডিও

Sumit Roy: Abhishek Banerjee যখন দেশে নেই...তাঁর বাড়িতে সুমিত রায় কী করছিলেন?,মন্তব্য Sajal Ghosh এর
Calcutta High Court: বেআইনি বহুতল নির্মাণ দুর্নীতিতে এবার CBI তদন্ত, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Dumdum News: গতকাল FIR, আজ গ্রেফতার দমদমের প্রাক্তন উপ পুরপ্রধান | ABP Ananda
Baruipur News: বারুইপুরে TMC নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, যা ঘটল... | Blast News | ABP Ananda
CM Suvendu Adhikari: ''রাজ্যের কন্যাদের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget