এক্সপ্লোর

Weather Update : ভরদুপুরে নামবে আঁধার ! কালবৈশাখী, শিলাবষ্টি... ৯ জেলায় প্রকৃতির তোলপাড়

শনিবার, ২২  মার্চ শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দু-এক পশলা বৃষ্টিও হয়েছে। কিন্তু গরম থেকে রেহাই মেলেনি। চৈত্র শুরুতে তীব্র গরমে হাসফাঁস করছে কলকাতা সহ অন্যান্য জেলা। কোথাও কোথাও  উষ্ণতাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে হঠাত্‍ আসা ঝড়। ঝড়ের পর হচ্ছে হালকা বৃষ্টিও। কোথাও কোথাও শিলাবৃষ্টি। তবে স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো বৃষ্টির দেখা নেই।  আগামী ২৪ ঘণ্টায় পশলা বৃষ্টি নয় রীতিমতো  বজ্রবিদ্যুৎ সহই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহবিদরা জানিয়েছেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি চলবে।

সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

শুধু দক্ষিণবঙ্গ নয়,  দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গেও।  ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে জেলায় জেলায়। শুক্রবার বিকেল বা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি  হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আকাশ কালো করে হতে পারে কালবৈশাখীও।  এই মুহূর্তে অসম, রাজস্থান ও মধ্যপ্রদেশে সক্রিয় রয়েছে ঘূর্নাবর্ত। আবহাওয়া দফতর বলছে, একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত।  অন্য অক্ষরেখাটি কর্ণাটক থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত। এছাড়া আগামী ২৪ শে মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এই পরিস্থিতিতে শুক্রবার থেকে  রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া দফতর।  

বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি

২১ মার্চ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তো হবেই। সঙ্গে বইবে দমকা ঝড়ো বাতাস। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলি এই নয় জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় বইবে ৬০ কিলোমিটার গতিবেগে। 
 
শনিবার, ২২  মার্চ শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৩শে মার্চ রবিবার দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা।  ২৪  মার্চ সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা  জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।  ২১ মার্চ, শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এই তিন জেলাতে শিলাবৃষ্টি হতে পারে।  রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget