এক্সপ্লোর

West Bengal Weather Update: আজ মরশুমের শীতলতম দিন কলকাতায়, পারদ নামল কত নীচে?

Kolkata Weather: কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি। আরও নামবে পারদ, পূর্বাভাস আবহাওয়া দফতরের।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : শীতের আমেজ ফিরল রাজ্যে। আজ মরশুমের শীতলতম দিন কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিন আরও কয়েক ডিগ্রি তাপমাত্রা নামার পূর্বাভাস আবহাওয়া দফতরের। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রির ঘরে। আগামী ৪ থেকে ৫ দিন এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি হয়েছে কুয়াশার সতর্কতা। 

কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি। আরও নামবে পারদ, পূর্বাভাস আবহাওয়া দফতরের। দার্জিলিঙে ৫ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা। আগামী ৪ থেকে ৫ দিন এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সতর্কতা। আগামী এক সপ্তাহ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান শৈত্যপ্রবাহের পরিস্থিতি। 

আগামী কয়েকদিন আবহাওয়া বেশ শীতল থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আরও কিছুটা পারদ পতন হতে পারে। গত সপ্তাহের শেষের দিকে জোড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রা কিছুটা বেড়েছিল। তবে ঘূর্ণিঝড় 'দিতোয়া'- র শক্তি কমার পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে। গত মঙ্গলবার পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গতকাল তা একলাফে ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আর আজ কলকাতার তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী কয়েকদিন শীতের আমেজ ভালই থাকবে কলকাতা এবং শহরতলিতে। আগামী ৩-৪ দিনে সামান্য তাপমাত্রা কমতে পারে। 

এর আগে নভেম্বরে আমরা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করতে দেখেছিলাম কলকাতায়। তবে এবার পারদ নেমেছে ১৫- র কোঠায়। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার আভাস দিলেও আবহাওয়া দফতর জানিয়েছে, সাংঘাতিক পারদ পতন হবে না। ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে কলকাতার আগামী কয়েকদিনের তাপমাত্রা। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গিয়েছে। আপাতত কোনও সিস্টেম না থাকায় উত্তর-পশ্চিমের যে হাওয়া উত্তর এবং দক্ষিণবঙ্গে আবহাওয়া শীতল করার জন্য কাজ করে, তা অবাধেই প্রবেশ করতে পারছে। তার ফলে এই উইকেন্ড পর্যন্ত কিন্তু শীতের আমেজ ভালই অনুভূত হবে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে এই সপ্তাহেই জাঁকিয়ে শীতের বেশ কিছুটা অনুভব করা যাবে। উইকেন্ডে তাপমাত্রা বেশ কিছুটা কম থাকে। সেই পূর্বাভাস মিলে গিয়েছে। এই সপ্তাহান্ত পর্যন্ত ঠান্ডার আমেজ ভালভাবেই বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget