এক্সপ্লোর

Weather Update: ঘন কালো মেঘে ঢাকল আকাশ, তুমুল বৃষ্টি কলকাতা-সহ একাধিক জেলায়

Weather Forecast: আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। 

Weather Update: ভারী বৃষ্টি না হলেও, বর্ষণ চলবেই। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। এর পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক থাকার কারণে, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। তালিকায় রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার বেশ পরিবর্তন হয়েছে। ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। শুরু হয়েছে বৃষ্টি। বইছে ঠান্ডা এবং ঝোড়ো হাওয়াও। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। 

উত্তরবঙ্গে ২১শে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে। অন্যদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের বৃহস্পতিবার নতুন করে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। 

আজ শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনা - এই জেলাগুলিতে। 

আগামীকাল রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। 

সোম এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। কিছু কিছু জেলাযর অল্প কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ২ দিন।  তবে বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বুধবার। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া- এই জেলাগুলিতে। 

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আপেক্ষিক আর্দ্রতা ৭৬ থেকে ১০০ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৩২.৬ মিলিমিটার। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
West Bengal News Live Updates: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
Sandip Ghosh : তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
Kali Puja 2026: উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো

ভিডিও

Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget