এক্সপ্লোর

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা, উত্তরবঙ্গে দুর্যোগের মেঘ কাটবে কবে? বৃষ্টিতে মাটি পুজোর আনন্দও?

Weather Update: আবহাওয়া দফতর সূত্রে খবর, দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকছেই। বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না পুজোর আগে। কবে হবে আবহাওয়ার উন্নতি?

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দিনভর বৃষ্টিতে ভিজছে কলকাতা (Kolkata Weather Update) ও আশেপাশের এলাকা। বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গেও (North Bengal)। কেমন থাকবে আজ বাকি দিনের আবহাওয়া? সামনেই দুর্গাপুজো (Durga Puja Weather Update), তখনই বা কেমন থাকবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস?

কেমন থাকবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানাচ্ছেন, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বেশ কিছু জেলায় আবহাওয়ার উন্নতি হতে পারে। যদিও আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের বেশ কিছু জেলাতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। শনিবার ও রবিবার আবহাওয়ার অনেকটাই উন্নতি হতে পারে। বৃষ্টির সম্ভাবনাও কম থাকবে। 

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আজও প্রবল বৃষ্টির আশঙ্কা থাকছে উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারে। ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই চার জেলায়। সেই সঙ্গে কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে উত্তরবঙ্গেও। তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে। 

দুর্গাপুজোয় কি বৃষ্টিতে ভিজবে উৎসব মুখর বাংলা?

আবহাওয়া দফতর সূত্রে খবর, দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকছেই। বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না পুজোর আগে। ভারতের মৌসম ভবন জানিয়েছে, অক্টোবর মাসেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতে। বাংলায় অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার ফলে বৃষ্টি পুজোকে মাটি করে দিতে পারে বলে আশঙ্কা। 

আরও পড়ুন: Mamata Banerjee: ১২০০০ পুলিশ নিয়োগের ঘোষণা মমতার, একইসঙ্গে প্রশিক্ষণ ও ডিউটি, RG করের পরও এমন সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন

এছাড়াও সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টি কমলেও অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে। অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা, মাঝারি, কখনও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অক্টোবর মাসের ১৫ তারিখের পর বৃষ্টি কমতে পারে। বর্ষা বিদায় নিতে পারে বাংলা থেকে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget